Advertisement
E-Paper

ভবানীপুরে মনোনয়নপত্র জমা দেবেন মমতা। প্রথম জয়ের লক্ষ্যে শুভমনেরা। ট্রাম্পের হুমকি। আর কী কী নজরে

ভবানীপুরের প্রার্থী হিসাবে আজ মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে আজ মনোনয়ন জমা দেবেন তিনি। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর হুগলির আরামবাগ ও গোঘাটে জনসভা করতেও যাবেন মমতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ০৭:৫৬

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

ভবানীপুরের প্রার্থী হিসাবে আজ মনোনয়ন জমা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ে আজ মনোনয়ন জমা দেবেন তিনি। নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর হুগলির আরামবাগ ও গোঘাটে জনসভা করতেও যাবেন মমতা। অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ কোনও প্রচারসভা নেই। তিনি আজ দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বৈঠক করবেন।

আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স লড়াই। দিল্লির সামনে অপরাজিত থাকার লক্ষ্য। গুজরাতের সামনে হারের হ্যাটট্রিক রুখে প্রথম জয় লক্ষ্য। দুই দলেরই এটি তৃতীয় ম্যাচ। অক্ষর পটেলের দলের সঙ্গে শুভমন গিলের দলের লড়াই দিল্লিতে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের সদর দফতরে প্রতিনিধিদল পাঠাচ্ছে তৃণমূল। তাতে থাকার কথা রাজ্যসভার তিন সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মেনকা গুরুস্বামী, সাগরিকা ঘোষ এবং সদ্য প্রাক্তন সাংসদ সাকেত গোখলের। সেই খবরে আজ নজর থাকবে।

রবিবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় চলছে সেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এই ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আপাতত তিন দিন সর্বোচ্চ তাপমাত্রার হেরফের হচ্ছে না। বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা। পরের চার দিন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

হরমুজ় প্রণালী না খুললে ইরানে হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আমেরিকার সঙ্গে সমঝোতার পথে যাওয়ার কোনও ইঙ্গিত দেয়নি ইরান। এ অবস্থায় পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয়দের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে নয়াদিল্লি। ভারতীয়েরা ইরানের যেখানে আছেন, আগামী ৪৮ ঘণ্টা সেখানেই নিরাপদ কোনও আশ্রয়ে থাকার কথা বলা হয়েছে। আপাতত এক স্থান থেকে অন্যত্র না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজনে ইরানে মধ্যে এক স্থান থেকে অন্যত্র যেতে হলে, বা ইরান‌ সীমান্ত পার করতে হলে, তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেই তা করতে বলেছে ভারতের বিদেশমন্ত্রক। পশ্চিম এশিয়ায় এই অস্থিরতার দিকে নজর থাকবে আজ।

News of the Day Mamata Banerjee IPL 2026 TMC Weather US-Israel vs Iran Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy