এক মূক-বধির কিশোরীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার কাঁথি আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক শ্যামপ্রসাক রজক এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত সৌমেন পাত্র ছোট উদয়পুরের বাসিন্দা। মামলার সরকারি আইনজীবী গৌতম সামন্ত জানান, ২০০৯ সালের ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় পটাশপুর থানার পাটনা গ্রামে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে সৌমেন পালিয়ে যায়। পরের দিন কিশোরীর বাবা পটাশপুর থানায় সৌমেনের বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেন। চার্জশিট দাখিল হওয়ার পরও সৌমেন পলাতক থাকায় কাঁথি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সৌমেন পাত্র কলকাতা হাইকোর্ট থেকে জামিন পায়। কাঁথি আআলতের অতিরিক্ত দায়রা বিচারক সেই মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে সৌমেনকে দোষী সাব্যস্ত করেন।