খেজুরি-২ ব্লকের দু’দিন ব্যাপী রাজীব গাঁধী খেল অভিযান প্রতিযোগিতা মঙ্গলবার শেষ হল। খেজুরি আদর্শ বিদ্যাপীঠ হাইস্কুলের মাঠে সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন খেজুরি-২ ব্লকের বিডিও পুলক মজুমদার। উপস্থিত ছিলেন খেজুরি-২ পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মণ্ডল, শিক্ষা কর্মাধ্যক্ষ রামকৃষ্ণ দাস প্রমুখ। প্রতিযোগিতায় খেজুরি-২ ব্লকের মোট ১৮টি স্কুলের ৩৫০জন ছাত্রছাত্রী দৌড়, হাইজাম্প, লংজাম্প, শটপাট, কবাডি, খো-খো সহ বিভিন্ন ইভেন্টে ব্যক্তিগত ও দলগত ভাবে প্রতিযোগিতায় যোগ দেয়। প্রতিযোগিতার শেষে সফলদের পুরস্কৃত করা হয়।