Advertisement
E-Paper

সৌন্দর্যায়ন শেষ রামেশ্বর মন্দিরে

রামেশ্বর মন্দিরকে ঘিরে সৌন্দর্যায়ন ও পর্যটন পরিকাঠামোর কাজ সম্পূর্ণ করল বন দফতর। প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে গোটা প্রকল্পটি গ়ড়ে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে সম্প্রতি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৫ ০১:৩৫

রামেশ্বর মন্দিরকে ঘিরে সৌন্দর্যায়ন ও পর্যটন পরিকাঠামোর কাজ সম্পূর্ণ করল বন দফতর। প্রায় ৩৪ লক্ষ টাকা ব্যয়ে গোটা প্রকল্পটি গ়ড়ে নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে সম্প্রতি।

গত বৃহস্পতিবার সকালে রামেশ্বর মন্দির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির নির্বাহী আধিকারিক তথা নয়াগ্রামের বিডিও তাপস ভট্টাচার্যের হাতে আনুষ্ঠানিক ভাবে প্রকল্পটির দায়িত্ব তুলে দেন মেদিনীপুরের ভারপ্রাপ্ত ডিএফও অঞ্জন গুহ। ডিএফও জানান, মন্দির চত্বরে পর্যটকদের জন্য সুদৃশ্য বাগান ও শিশুদের খেলার পার্ক তৈরি করা হয়েছে। সুবর্ণরেখার তীরে তৈরি হয়েছে একটি ওয়াচ টাওয়ারও।

নয়াগ্রামের দেউলবাড়ে সুবর্ণরেখা নদীর তীর লাগোয়া ৫ একর জায়গা জুড়ে রয়েছে মাকড়া পাথরে তৈরি প্রাচীন রামেশ্বর শিব মন্দির। মন্দিরের গর্ভগৃহে একসঙ্গে রয়েছে বারোটি শিবলিঙ্গ। উত্‌কল শৈলির এই মন্দির ঘিরে রয়েছে নানা জনশ্রুতি। কেউ বলেন, এই মন্দিরটি ত্রেতাযুগের। বনবাসকালে সীতার শিবচতুর্দ্দশীর ব্রত উদযাপনের জন্য রামচন্দ্রের অনুরোধে দেবশিল্পী বিশ্বকর্মা মন্দিরটি তৈরি করেন। আবার কেউ কেউ এই মন্দিরটিকে পুরীর জগন্নাথ মন্দিরের সমসাময়িক বলে মনে করেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy