রাজ্যে মৃত্যু হল আরও এক বিএলও-র। পরিবার দুষছে এসআইআর-কে। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরে। অন্য দিকে, নদিয়ার রানাঘাটে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাঁর পরিবারের দাবি, ভোটার তালিকায় ওই ব্যক্তি এবং তাঁর পরিবারের সদস্যদের নাম না-থাকায় উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
পশ্চিম মেদিনীপুরে মৃত বিএলও-র নাম সুবিমল কারক। তাঁর বয়স ৫৮ বছর। বাড়ি শালবনি থানার হাতিমারি এলাকায়। তিনি সাবলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হাতিমারি বুথের বিএলও-র দায়িত্ব পালন করছিলেন তিনি। পরিবারের অভিযোগ, বয়সজনিত কারণে সুবিমল প্রথম থেকেই এই দায়িত্ব নিতে অনিচ্ছুক ছিলেন। তবুও তাঁকে জোর করে বিএলও-র দায়িত্ব দেওয়া হয়। সেই কারণেই তিনি দীর্ঘ দিন ধরে মানসিক চাপে ছিলেন বলে দাবি পরিবারের।
বৃহস্পতিবার ভোরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুবিমল। পরিবারের লোকজন দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে মৃতের বাড়িতে যান স্থানীয় বিধায়ক সুজয় হাজরা। তিনি বলেন, ‘‘এটা নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। এই অত্যাচার মানুষ কোনও দিন ভুলবে না। এর জন্য নির্বাচন কমিশনই দায়ী।’’
আরও পড়ুন:
মৃতের মেয়ে সুচন্দ্রিমা কারক বলেন, ‘‘বাবা খুব চাপে ছিলেন। সারা দিন কাজ করতেন, রাত জেগেও কাজ করতে হত। বাবার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। সেই জন্যই দায়িত্ব নিতে চাননি। এখন সব শেষ হয়ে গেল আমাদের।’’
এর পরেই বিএলও-দের কাজের চাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও, মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র অরূপ দাস বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে এখন কারও মৃত্যু হলেই নির্বাচন কমিশনের ঘাড়ে দায় চাপাচ্ছে তৃণমূল। এই নোংরা রাজনীতি বন্ধ হওয়া উচিত।’’
রানাঘাটে মৃতের নাম জয়দেব দত্ত। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। পরিবারের দাবি, ভোটার তালিকায় তাঁদের নাম ছিল না। সেই নিয়েই চিন্তা করছিলেন জয়দেব। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়দেবের কাছে তাঁর বাবার নথিপত্র ছিল না। এসআইআরের শুনানিতে তাঁর নিজের কিছু নথি দিয়েছিলেন। কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পরে তাঁর নাম ‘বাতিল ’ দেখে মানসিক ভাবে ভেঙে পড়েন ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
২৩:৩৭
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি -
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ