তফশিলি জাতি ও উপজাতি এবং ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা আনা, যে সমস্ত ওবিসি সার্টিফিকেট নিয়ে অভিযোগ উঠছে তা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা-সহ বেশ কিছু দাবিতে বুধবার মেদিনীপুরের (সদর) বিডিও ঋত্বিক হাজরার দফতরে স্মারকলিপি দিয়েছে ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন’-এর মেদিনীপুর সদর ব্লক কমিটি। পঞ্চায়েত কর্মচারীদের ‘জিএসএলআই’ এবং ‘জিপিএফ’-এর টাকা সঠিক সময়ে জমা দেওয়া এবং জমা দেওয়া রসিদ কর্মচারীদের হাতে দেওয়ার ব্যবস্থা করা-সহ একাধিক দাবিও জানিয়েছেন ফেডারেশনের নেতৃত্ব।