Advertisement
E-Paper

হামলার অভিযোগ

ধর্মঘটের প্রচারে আয়োজিত এসইউসি-র সভায় হামলার অভিযোগ উঠল এসইউসি-র বিরুদ্ধে। মঙ্গলবার খড়্গপুর বাসস্ট্যান্ডে ধর্মঘটের বিরোধিতায় তৃণমূেলর পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, দলের খড়্গপুর শহর সভাপতি দেবাশিস চৌধুরী, তৃণমূল নেতা প্রদীপ সরকার প্রমুখ। এ দিন তৃণমূলের প্রচার কর্মসূচি শুরুর আগে ওই এলাকায় ধর্মঘটের সমর্থনে প্রচার শুরু করে এসইউসি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৩

ধর্মঘটের প্রচারে আয়োজিত এসইউসি-র সভায় হামলার অভিযোগ উঠল এসইউসি-র বিরুদ্ধে। মঙ্গলবার খড়্গপুর বাসস্ট্যান্ডে ধর্মঘটের বিরোধিতায় তৃণমূেলর পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, দলের খড়্গপুর শহর সভাপতি দেবাশিস চৌধুরী, তৃণমূল নেতা প্রদীপ সরকার প্রমুখ। এ দিন তৃণমূলের প্রচার কর্মসূচি শুরুর আগে ওই এলাকায় ধর্মঘটের সমর্থনে প্রচার শুরু করে এসইউসি। অভিযোগ, সেই সময় এসইউসির প্রচার ভ্যানে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হয় মাইকের তার। গাড়িতেও ভাঙচুর করার চেষ্টা হয়। এর প্রতিবাদে এ দিন সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় সভা করে এসইউসি। দলের খড়্গপুর লোকাল কমিটির সম্পাদক সুরঞ্জন মহাপাত্র বলেন, “এই ধর্মঘট খেটে খাওয়া মানুষের স্বার্থে। আমাদের প্রচার ভ্যানে তৃণমূলের গুণ্ডারা যে ভাবে হামলা চালিয়েছে, সেই ঘটনায় ধিক্কার জানাই। এ ভাবে এসইউসিকে ভয় দেখানো যাবে না। ধর্মঘট সফল হবে।” যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায় বলেন, “আমার কাছে এমন হামলার অভিযোগ কেউ করেনি। আমরা কর্মীদের শান্ত থাকতে বলেছি। আর বাংলার মানুষ ধর্মঘট চায়না। বন্‌ধ ব্যর্থ হবে।”

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy