Advertisement
E-Paper

হাসপাতাল বাঁচানোর দাবি

স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল প্রতাপদিঘি হাসপাতাল বাঁচাও কমিটি। সোমবার বিকেলে পটাশপুর-২ জয়েন্ট বিডিও-র হাতে স্মারকলিপি তুলে দেন কমিটির সভাপতি ভার্গবেন্দ্র জানা ও সম্পাদক সীতারাম পাহাড়ি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৪

স্বাস্থ্যকেন্দ্রের হাল ফেরাতে বিডিওর কাছে স্মারকলিপি জমা দিল প্রতাপদিঘি হাসপাতাল বাঁচাও কমিটি। সোমবার বিকেলে পটাশপুর-২ জয়েন্ট বিডিও-র হাতে স্মারকলিপি তুলে দেন কমিটির সভাপতি ভার্গবেন্দ্র জানা ও সম্পাদক সীতারাম পাহাড়ি। ছিলেন এলাকার বাসিন্দারাও। একজন চিকিৎসক ও তিনজন নার্স নিয়ে চলে স্বাস্থ্যকেন্দ্র। নেই কোনও জরুরি পরিষেবা। তার উপর দু’জন নার্সকে সরিয়ে নেওয়ার নির্দেশ এসেছে। পটাশপুর-২ ব্লকের জয়েন্ট বিডিও মানস চক্রবর্তী নিজেই প্রতাপদিঘি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তিনি বলেন, ‘‘দাবিগুলি জেলা স্বাস্থ্য বিভাগে পাঠিয়ে দেব।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy