রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের মোবাইল নম্বর ছড়িয়ে দেওয়া হচ্ছে সমাজমাধ্যমে। এমনটাই অভিযোগ সিইও দফতরের। সিইও-র ওই মোবাইল নম্বরে সম্প্রতি বেশ কিছু ফোনকল এবং মেসেজ আসতে শুরু করেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ করতে চলেছেন সিইও মনোজকুমার।
জানা যাচ্ছে, ফেসবুকের মাধ্যমে ওই মোবাইল নম্বর ছড়ানো হয়েছে। বিষয়টি ইতিমধ্যে নজরে এসেছে সিইও দফতরের। সূত্রের খবর, কোন কোন ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে মোবাইল নম্বরটি ছড়ানো হচ্ছে, তা-ও নজরে এসেছে তাদের। সেগুলিকে চিহ্নিতও করা হয়েছে। সিইও দফতর সূত্রে খবর, মনোজকুমারের সঙ্গে যোগাযোগের যে নম্বরটি ছড়িয়ে পড়েছে সেটি দফতরের নম্বর নয়।
রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটেও মনোজকুমারের সঙ্গে যোগাযোগের নম্বর দেওয়া রয়েছে। সেখানে দু’টি নম্বর রয়েছে। তবে দু’টিই ল্যান্ড লাইনের নম্বর। কোনও মোবাইল নম্বর ওয়েবসাইটে দেওয়া নেই। এ অবস্থায় সিইওর মোবাইল নম্বর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ ঘটনায় আইনি পদক্ষেপের পরিকল্পনা করছেন তিনি।
আরও পড়ুন:
বস্তুত, রাজ্যে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। খসড়া তালিকা প্রকাশের পরে ভোটারদের নথিপত্র যাচাইয়ের পর্ব শুরু হয়েছে। শুনানির জন্য ডেকে পাঠানো হচ্ছে ভোটারদের। এই প্রক্রিয়া চলাকালীনই এ বার সমাজমাধ্যমে ‘ফাঁস’ হল সিইও মনোজকুমারের মোবাইল নম্বর। কেউ ইচ্ছাকৃত ভাবে এই মোবাইল নম্বর সমাজমাধ্যমে ছড়াচ্ছেন কি না, তা-ও ভাবাচ্ছে সিইও দফতরকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
ট্রাইবুনালে আবেদন করলেই ভোটদানের সুযোগ করে দেওয়ার প্রশ্ন নেই! স্পষ্ট জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ
-
এসআইআরে বাদ-পড়া ৯১ লক্ষ নামের মধ্যে ৬৩ শতাংশই হিন্দু! মুসলিম কত? হিসাব কষেছে তৃণমূল, কী বলছে বিজেপি?