Advertisement
E-Paper

রেজিনগর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে গেল ট্রাক!

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ ২৩:৩৬

—নিজস্ব চিত্র।

রবিবার ভোরে মুর্শিদাবাদের রেজিনগর বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ভোরে পাথরবোঝাই একটি ট্রাক পলাশির দিকে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বালিবোঝাই ডাম্পারকে পিছন দিক থেকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় পাথরবোঝাই লরির চালক। স্থানীয়দের তৎপরতায় লরির চালককে উদ্ধার করে ভর্তি করানো হয় বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি ঘটায় তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পাথর বোঝাই ট্রাকটির ওজন বেশি থাকার কারণেই বিরাট ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটি। সামনের চালক-সহ খালাসির আসন সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়। জেলায় রোজ বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এই অবস্থায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বড় গাড়ির দুর্ঘটনায় ছড়াচ্ছে আতঙ্ক। সারা রাত জাতীয় সড়কের উপর দিয়ে চলে মাল ও যাত্রী বোঝাই গাড়ি। কোনও বড়সড় দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ তার দায় কে নেবে, এই নিয়েও উঠছে প্রশ্ন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy