Advertisement
E-Paper

ভাইয়ের বিয়ের আসরে স্ত্রীকে এক আত্মীয় সঙ্গে দেখেছিলেন, ঝামেলার পর চরম সিদ্ধান্ত যুবকের!

নদিয়ার নাকাশিপাড়া পাটিকাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম প্রসেন মজুমদার (২৪)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০২৩ ২৩:১০
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাড়িতে ছোট ভাইয়ের বিয়ে। বিয়ের অনুষ্ঠানের সময় স্ত্রীকে অন্য এক জনের সঙ্গে দেখে ফেলেছিলেন স্বামী! তা নিয়ে ঝামেলাও হয় দম্পতির মধ্যে। এর পর সকালেই উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ! নদিয়ার নাকাশিপাড়া পাটিকাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম প্রসেন মজুমদার (২৪)। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে প্রসেনের ভাই চিরঞ্জিত বিয়ের ছিল বাড়িতে। বিয়ের সময় কন্যাপক্ষের এক আত্মীয়ের সঙ্গে স্ত্রীকে দেখে ফেলেন প্রসেন। দু’জনের মধ্যে বাক্‌বিতণ্ডা হয়। স্বামীর অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেন স্ত্রী। রাতের মতো ঝামেলা মিটেও যায়। এর পর সকালে পাটিকাবাড়ি বাজারে একটি কাঠের দোকানে ঝুলন্ত অবস্থায় প্রসেনকে দেখতে পান স্থানীয়েরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করেন। প্রসেনকে বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত যুবকের আত্মীয় আশিস বিশ্বাস বলেন, ‘‘বউকে অন্য এক আত্মীয়ের সঙ্গে কথা বলতে নিষেধ করেছিল। ঝামেলাও হয়েছিল সেটা নিয়ে। সকালে শুনলাম, আত্মঘাতী হয়েছে!’’ কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত সুপার (গ্রামীণ) কৃশানু রায় বলেন, ‘‘দেহ ময়নাতদন্ত পাঠানো হয়েছে। তদন্ত চলছে।’’

Dead body recovered
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy