Advertisement
E-Paper

টুকরো খবর

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কিন্তু এই জেলারই জঙ্গিপুর দীর্ঘদিন ধরে সিপিএমের দখলে। তাই জঙ্গিপুর পুরসভার ভোটের প্রচারে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সিপিএম ও তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন।

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৫ ০১:১৬

জঙ্গিপুরে অধীর

নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ

মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কিন্তু এই জেলারই জঙ্গিপুর দীর্ঘদিন ধরে সিপিএমের দখলে। তাই জঙ্গিপুর পুরসভার ভোটের প্রচারে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সিপিএম ও তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন। বৃহস্পতিবার জঙ্গিপুর টাউন ক্লাবের এক কর্মিসভায় অধীর চৌধুরী বলেন, ‘‘সিপিএম নখদন্তহীন। এ জেলায় কংগ্রেসই ক্ষমতাশালী।’’ অধীরবাবু বলেন, ‘‘ঠিকাদারদের টাকায় চলছে জঙ্গিপুরের সিপিএম। আর তৃণমূল চলছে গরু আর কয়লার দালালির টাকায়।’’ জঙ্গিপুরের সভা শেষে অধীর চৌধুরী ধুলিয়ানেরও নির্বাচনী প্রচার করেন। সেখানেও তিনি একই কায়দায় সিপিএম-তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন।

রানাঘাট কাণ্ডে

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

রানাঘাট-কাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ সালিম শেখের এ বার ১৪ দিন জেল-হাজতের নির্দেশ হল। সরকারি কৌঁসুলি প্রদীপকুমার প্রামাণিক জানান, বৃহস্পতিবার সালিমকে রানাঘাট মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক ওই নির্দেশের পাশাপাশি অভিযুক্তের টি-আই প্যারেডেরও অনুমতি দিয়েছেন। সালিমের আইনজীবী বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘আগে আমার মক্কেলকে ১৪ দিনের সিআইডি হেফাজতে নেওয়া হয়। তখনই টি-আই প্যারেড করানো হল না কেন?’’

অধীরের তোপ

নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ

জঙ্গিপুর পুরসভার ভোটের প্রচারে এসে সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বৃহস্পতিবার জঙ্গিপুর টাউন ক্লাবের এক কর্মীসভায় তিনি বলেন, ‘‘ঠিকাদারদের টাকায় চলছে জঙ্গিপুরের সিপিএম। আর তৃণমূল চলছে গরু আর কয়লার দালালির টাকায়। এই দালালদের হাত রক্ষা করতে আপনারা কংগ্রেসকে ভোট দিন।’’ সভা শেষে অধীর চৌধুরী ধুলিয়ানেও যান। সেখানেও তিনি একই ভাবে সিপিএম-তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন।

বিগ্রহ চুরিতে আটক ২

ভক্ত সেজে শ্যাম দাস নামে এক যুবক শতাব্দী প্রাচীন শ্যামসুন্দর জিউ আখড়ার বিগ্রহ চুরি করে অভিযোগ। মঙ্গলবার দুপুরের ওই ঘটনার তদন্তে নেমে আখড়ার সেবাইত মুকুন্দ দাস-সহ দু’জনকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার দিনভর মুকুন্দ দাসকে জেরার পর এ দিন বিকেলে পুলিশ তাঁর ভাইকেও আটক করে। প্রসঙ্গত, ওই দিন ভর দুপুরে নবদ্বীপের জনবহুল বনচারী বাগানের কদমতলার শ্যামসুন্দর জিউর আখড়া থেকে বহু প্রাচীন ওই বিগ্রহ চুরি হয়। এ ব্যাপারে আখড়ার নিত্য পুজোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের দিকে অভিযোগের আঙুল ওঠে। সেবাইত মুকুন্দ দাসকে ঘিরে ধরে চুরির বিষয়ে জবাবদিহি চান এলাকাবাসী। অভিযোগ, সেবাইত কোনও সদুত্তর দেননি। তারপরই পুলিশ এ দিন সেবাইতকে তদন্তের জন্য আটক করে। আখড়ার প্রধান সেবাইত মুকুন্দ জানিয়েছেন, তিন-চার দিন আগেই নিজেকে শ্যাম দাস বলে পরিচয় দিয়ে ওই যুবক শ্রীবাসঅঙ্গন রোডের নিজের দায়িত্বে থাকে ‘কৃষ্ণ-বলরাম’ মন্দিরে আশ্রয় নিয়েছিলেন। পুলিশের অনুমান, তাই ওই যুবককে মুকুন্দবাবু চেনেন।

সারগাছিতে দেহ উদ্ধার

সারগাছি রেল স্টেশনের কাছে এক ব্যক্তির দেহ উদ্ধার করল রেল পুলিশ। বুধবার রাতের ঘটনা। মৃতের নাম প্রদীপ হাজরা (৪২)। পেশায় গাড়ির চালক ওই ব্যক্তির বাড়ি বেলডাঙার গোপীনাথপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না প্রদীপবাবুর। বুধবারও ঝামেলা হয়। তারই জেরে তিনি আত্মহত্যা করেছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ দিন রাতেই রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার দেহের ময়না তদন্ত হয়েছে।

অস্বাভাবিক মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নবকুমার ঘোষ (৪৫)। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে তেহট্টের বেতাইয়ের ছানাতলাপাড়ায়। এ দিন সকালে নবকুমারবাবুকে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy