Advertisement
E-Paper

টুকরো খবর

তিন দিন ধরে নাট্য প্রশিক্ষণ শিবির হয়ে গেল কৃষ্ণনগরের পাত্রবাজারে সত্যপ্রিয় ভবনে। অরণী নাট্যগোষ্ঠীর আয়োজনে ওই প্রশিক্ষণ শিবির চলেছিল। ১৬ জন শিক্ষার্থী তাতে যোগ দিয়েছিলেন। প্রশিক্ষণ দেন নাট্যব্যক্তিত্ব তীর্থঙ্কর চন্দ। সোমবার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা সীমান্ত পারাপার, স্বচ্ছতা, পণপ্রথার উপর তিনটি নাটক মঞ্চস্থ করেন। সংস্থার পক্ষে কৌশিক দে বলেন, “নাট্যকর্মী ও শিক্ষার্থীদের উত্‌সাহিত করার জন্যই আমাদের এই প্রয়াস।” প্রশিক্ষণ নিতে আসা দ্বিতীয় বর্ষের ছাত্র সুবীর দাস বলেন, “মানুষের জীবনেও কীভাবে নাটক প্রভাব ফেলে তা এখানে না এলে জানতে পারতাম না।

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৪ ০০:৩২

প্রশিক্ষণ শিবির


চলছে শিবির। —নিজস্ব চিত্র

তিন দিন ধরে নাট্য প্রশিক্ষণ শিবির হয়ে গেল কৃষ্ণনগরের পাত্রবাজারে সত্যপ্রিয় ভবনে। অরণী নাট্যগোষ্ঠীর আয়োজনে ওই প্রশিক্ষণ শিবির চলেছিল। ১৬ জন শিক্ষার্থী তাতে যোগ দিয়েছিলেন। প্রশিক্ষণ দেন নাট্যব্যক্তিত্ব তীর্থঙ্কর চন্দ। সোমবার প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা সীমান্ত পারাপার, স্বচ্ছতা, পণপ্রথার উপর তিনটি নাটক মঞ্চস্থ করেন। সংস্থার পক্ষে কৌশিক দে বলেন, “নাট্যকর্মী ও শিক্ষার্থীদের উত্‌সাহিত করার জন্যই আমাদের এই প্রয়াস।” প্রশিক্ষণ নিতে আসা দ্বিতীয় বর্ষের ছাত্র সুবীর দাস বলেন, “মানুষের জীবনেও কীভাবে নাটক প্রভাব ফেলে তা এখানে না এলে জানতে পারতাম না। এই প্রশিক্ষণে আমরা খুবই উপকৃত হয়েছি।”

Advertisement

ভল্ট নিয়ে উধাও চোর

দেওয়াল ও মেঝের ঢালাই ভেঙে পোস্ট অফিসের গোটা ভল্টটাই নিয়ে গেল চোরেরা। প্রধান ফটকের পাঁচটি ও ঘরের ভিতরের দু’টি, মোট সাতটি তালা ভেঙে জিয়াগঞ্জ পোস্ট অফিসে হানা দিয়েছিল দুষ্কৃতীরা। সোমবার রাতের ঘটনা। ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার সাবিয়ার রহমান বলেন, “ওই ভল্টে ছিল নগদ প্রায় চার লক্ষ টাকা, বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সার্টিফিকেট, স্ট্যাম্প পেপার ও মূল্যবান বহু নথিপত্র। লোহার ওই ভল্টটি অফিসের ভিতরে মেঝে ও দেওয়ালের সঙ্গে কংক্রিট ঢালাই করে বসানো ছিল। সেই ঢালাই ভেঙে ভল্টটি দুষ্কৃতীরা নিয়ে চলে গিয়েছে।” তাঁর অনুমান, অত ভারি ভল্ট উঠিয়ে নিয়ে গিয়েছে যারা তারা সংখ্যায় কমপক্ষে জনা পনেরো ছিলই। পুলিশ জানায়, দুষ্কৃতীদের হদিশ পেতে চেষ্টা চলছে।

অঙ্গওয়াড়ি কর্মীকে মারধর

আইসিডিএস কেন্দ্রে এক অঙ্গনওয়াড়ি কর্মীকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সুতির অরঙ্গাবাগ পালপাড়ায়। গুরুতর আহত অবস্থায় ডলি খাতুন নামে ওই অঙ্গনওয়াড়ি কর্মী মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে চিকিত্‌সাধীন। জানা গিয়েছে মাস ছয়েক ধরে খাবার রান্না করা নিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে বিরোধ চলছিল ডলি খাতুনের। এ দিনও তারই জেরে বচসা শুরু হয়। এলাকার বাসিন্দাদের অভিযোগ ডলিই প্রথম মারধর করেন গ্রামের এক মহিলাকে। তারপর তাঁর উপর চড়াও হন এলাকাবাসিরা। পাশের গ্রাম দেবীপুরে তাঁর বাড়ি থেকে লোকজন এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যান।

স্বামীকে খুন

স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ফরাক্কার লোহাপট্টি গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মতিউর শেখ (৩৪)। তাঁর বাড়ি মালদহের বৈষ্ণবনগরের সুলতানগঞ্জে। দিন চারেক আগে ওই দম্পতি সপরিবার লোহাপট্টি গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। এ দিন সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়। অভিযোগ, তখনই স্ত্রী আজেদা বিবি মতিউরকে হাঁসুয়া দিয়ে কোপাতে শুরু করেন। ঘটনাস্থলেই মারা যান মতিউর। খবর পেয়ে পুলিশ এসে আজেদাকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে রক্তমাখা হাঁসুয়াটিও।

নতুন সভাপতি

বামফ্রন্টের দখলে থাকা বেলডাঙা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের জিয়াবুন্নেশা বিবি গত ৪ ডিসেম্বরের অনাস্থা সভায় ১৮-০ ভোটে পদচ্যুত হন। মঙ্গলবার ওই শূন্য পদে নির্বাচিত হলেন কংগ্রেসের নুরবানু খাতুন। এ দিন ওই পঞ্চায়েত সমিতির মোট ৩৩ জন সদস্যই হাজির ছিলেন। নুরবানুর পক্ষে ভোট পড়ে ১৮টি, বিপক্ষে ১৫টি। গত ১০ ডিসেম্বর একই ভাবে পদচ্যুত হন বেলডাঙা ২ নম্বর পঞ্চায়েত সমিতির আরএসপি-র সহকারি সভাপতি বাবুলাল রজক। সহকারি সভাপতির শূন্য পদে নির্বাচন হওয়ার কথা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

দুর্ঘটনায় মৃত্যু

পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। তাঁর নাম আতাই শেখ (২২)। বাড়ি রেজিনগরের মাঠপাড়ায়। মঙ্গলবার সন্ধ্যায় বিকলনগর ও কাশীপুরের মাঝখানে রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় অন্ধকারে বুঝতে না পেরে একটি ট্রাক্টরে ধাক্কা মারেন আতাই। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দেহ উদ্ধার

অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। তাঁর নাম সাগরনাথ বিত্তার (৪০)। মঙ্গলবার সকালে কান্দি থানার পলিশি গ্রামে ওই ব্যক্তির নিজের বাড়ির বারান্দা থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাগরনাথ।

চোর পাকড়াও

সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লেন এক যুবক। মঙ্গলবার সকালে কান্দি মহকুমা আদালত সংলগ্ন এলাকা থেকে একটি বাই-সাইকেল নিয়ে চম্পট দিয়েছিলেন টিঙ্কু বাগদি। পরে ওই যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কোথায় কী

• ঋত্বিক— চতুর্দশ বর্ষের দেশ বিদেশের নাট্যমেলায় বুধবারের নাটক ‘অ-পরাজিতা’। প্রযোজনায় দুর্গাদাস স্মৃতি সঙ্ঘ। নির্দেশনায় প্রকাশ ভট্টাচাযর্। সন্ধ্যা সাড়ে ৬ টায়। বহরমপুর রবীন্দ্রসদনে।

• বইমেলা— আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের চাকদহ বইমেলা। উদ্বোধন করবেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy