Advertisement
E-Paper

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি আমগাছে যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৭
Body recoverd

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল নদিয়ার কল্যাণী থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জিত সরকার (২৯)। যুবকের বাড়ি কল্যাণী থানার সগুনা এলাকায়। প্রাথমিক তদন্তের পর অনুমান, দাম্পত্য কলহের জেরে চরম পদক্ষেপ করেন তিনি।

পরিবার সূত্রে খবর, বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না সঞ্জিতের। প্রায়শই স্বামী-স্ত্রীর বিবাদ হত। রবিবার রাতেও দু’জনের মধ্যে অশান্তি হয়। তার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন যুবক। রাতে বাড়ি ফেরেননি। নানা জায়গায় খোঁজ করেও তাঁর খবর মেলেনি।

সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি আমগাছে সঞ্জিতের দেহ ঝুলন্ত অবস্থায় দেখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তের পর আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ।

Death Case Kalyani Suicide Nadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy