এসআইআর ঘোষণার শুরুতেই আতঙ্কের আবহের শুরু। হাজিরার আগে পর্যন্ত সেই ‘ধারা’ অব্যাহত। এসআইআরের শুনানির আগের দিন রাজ্যে জোড়া মৃত্যুর ঘটনায় শোরগোল। দুটি মৃত্যুই হৃদ্রোগজনিত কারণে। তবে পরিবার তথা শাসকদল দায়ী করছে এসআইআরকে।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বৃদ্ধ আলম খানের মৃত্যুর পর মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এক যুবকের মৃত্যুর খবর মিলেছে। আলমের মতো তিনিও হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর। মৃতের নাম নিমাই মাল। হরিহরপাড়ার রায়পুরের বাসিন্দা। মৃতের পরিবারের দাবি, নিমাইয়ের বাবার পদবি নথিতে অন্য ছিল। সে জন্য শনিবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। কিন্তু এসআইআরের শুনানিতে উপস্থিত হতে হবে শুনেই অসুস্থ হয়ে পড়েন ৪৪ বছরের যুবক। তার পরেই হৃদ্রোগে আক্রান্ত এবং মৃত্যু!
পরিবার সূত্রে এ-ও খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের খসড়ায় নিমাইয়ের নাম রয়েছে। কিন্তু ২০০২ সালে ভোটার তালিকায় নিমাই মালের বাবার নাম রয়েছে শ্যামলাল রায়। অথচ ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর পদবি মাল। বাবার পদবি রায়, ছেলের পদবি পাল। এই অমিল থাকায় নোটিস আসে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন যুবক শুক্রবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা নিমাইকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী পরিবালা মাল বলেন, “পদবির গন্ডগোলের জন্য আমার এত বড় ক্ষতি হয়ে গেল। কী ভাবে এত বড় ভুল হল, তা নিয়ে চিন্তায় ঘুমোচ্ছিল না ও। সকাল থেকে সমস্ত কাগজপত্র খোঁজাখুঁজি করছিল। বেলা ১১টা নাগাদ স্ট্রোক হয়।”
আরও পড়ুন:
রায়পুর গ্রামপঞ্চায়েতের প্রধান নাজমুল হক জানান, নিমাইয়ের কাছে সমস্ত নথিপত্র ছিল না। আতঙ্কগ্রস্ত হয়েই উনি মারা গিয়েছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক তালিকা প্রকাশ করে দিল নির্বাচন কমিশন, নাম দেখা যাবে কমিশনেরই ওয়েবসাইটে
-
অন্ধকারে ঢিল ছুড়বে না সুপ্রিম কোর্ট! এসআইআর মামলায় ফর্ম-৬ নিয়ে তৃণমূলের দাবি ওড়ালেন প্রধান বিচারপতি
-
ট্রাইবুনালে কাজই শুরু হয়নি, প্রবেশেও বাধা! নতুন মামলা সুপ্রিম কোর্টে, কী হচ্ছে জানতে চাইবেন প্রধান বিচারপতি কান্ত
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা