Advertisement
E-Paper

খাবারে বিষ মিশিয়ে পথকুকুরকে হত্যা? সারমেয়ের দেহের নমুনা পাঠানো হচ্ছে কলকাতায়, শান্তিপুরে শোরগোল

কয়েক দিন আগেও পথকুকুরটি স্বাভাবিক ছিল। রাস্তায় দেখা গিয়েছে। মঙ্গলবার সকালে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। মুখ দিয়ে গ্যাঁজলা বার হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৬
Nadia Stray Dog Death

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গত সোমবার পর্যন্ত রাস্তায় সুস্থ ভাবে দেখা গিয়েছে। মঙ্গলবার সে মৃত অবস্থায় পড়ে ছিল রাস্তায়। পথকুকুরের রহস্যমৃত্যু নিয়ে শোরগোল নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। অভিযোগ, বিষক্রিয়া করে কুকুরটিকে মেরে ফেলেছেন কেউ বা কারা। রহস্য উদ্‌ঘাটনে কুকুরের দেহের নমুনা পাঠানো হচ্ছে কলকাতায়। পুলিশ সূত্রে খবর, ফরেন্সিক পরীক্ষা হবে।

স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন আগেও পথকুকুরটি স্বাভাবিক ছিল। রাস্তায় দেখা গিয়েছে। মঙ্গলবার সকালে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় রাস্তায়। মুখ দিয়ে গ্যাঁজলা বার হচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি। ওই খবর চাউর হতেই জটলা তৈরি হয় শান্তিপুরের রাস্তায়। পশুপ্রেমী সংগঠনের সদস্যেরা যান। তাঁদের সন্দেহ হয়, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পথকুকুরটিকে মারা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডাকা হয় পশুচিকিৎসকরাও। প্রাথমিক পরীক্ষার পরেও কুকুরটির মৃত্যুর কারণ স্পষ্ট না হয়নি। তাই ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ঘটনার গুরুত্ব বিচার করে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে দেহের অঙ্গপ্রত্যঙ্গের নমুনা (ভিসেরা) সংগ্রহ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নমুনাগুলি কলকাতার ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।

এলাকার পশুপ্রেমী সংগঠনের সদস্যদের কথায়, ‘‘পথকুকুরদের উপর ইদানীং অত্যাচারের ঘটনা বাড়ছে। যদি বিষপ্রয়োগের প্রমাণ মেলে আমরা চাইব দোষীদের যেন কঠোর শাস্তি হয়।’’ পুলিশ জানিয়েছে, ফরেন্সিক রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার পরেই পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।

Stray Dog Death Nadia Vicera
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy