সতীর্থদের উপর মেজাজ হারাচ্ছেন অধিনায়ক। আবার অধিনায়কের সিদ্ধান্তে ক্ষুব্ধ কোচ। পর পর হারে রাজস্থান রয়্যালসের প্লে-অফে ওঠার লড়াই ধাক্কা খেয়েছে। এই পরিস্থিতিতে মেজাজ হারাচ্ছেন দলের অধিনায়ক রিয়ান পরাগ ও কোচ কুমার সঙ্গকারা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারের পর রাজস্থান শিবিরের অন্দরের ছবিটা ভাল নয়।
দিল্লির বিরুদ্ধে ফিল্ডিংয়ে অনেক ভুল করেছে রাজস্থান। মিস্ ফিল্ডিং, ওভার থ্রোয়ে অনেক রান গলেছে। ফলে রান তাড়া করতে সুবিধা হয়েছে দিল্লির। দলের খারাপ ফিল্ডিংয়ে মেজাজ হারিয়েছেন পরাগ। খেলা শেষে তিনি বলেন, “খুব খারাপ খেলেছি। ট্রফি জিততে হলে এর থেকে অনেক ভাল খেলতে হবে। খুব হতাশ লাগছে। গত চার-পাঁচটা ম্যাচে আমরা যা খেলেছি, তার থেকে আমরা অনেক ভাল দল। এ ভাবে খেললে কিন্তু প্লে-অফে ওঠা যাবে না।”
দলের ব্যাটারদেরও দুষেছেন পরাগ। একটা সময় ভাল গতিতে রান করছিল রাজস্থান। দেখে মনে হচ্ছিল, ২০০ রানের বেশি হবে। কিন্তু এক ওভারে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। তার পরে আর বেশি রান করতে পারেনি রাজস্থান। পরাগ বলেন, “১৪ ওভার পর্যন্ত আমরা ভাল ব্যাট করছিলাম। কিন্তু আমি আউট হওয়ার পরেই ছবিটা বদলে গেল। পর পর উইকেট পড়ল। বেশি রান করতে পারলাম না।”
দিল্লির ইনিংসে ১৮তম ওভারে ডোনোভান ফেরেরার হাতে বল তুলে দেন পরাগ। সেই সিদ্ধান্ত মানতে পারেননি সঙ্গকারা। সেই ওভারে ১৬ রান দেন ফেরেরা। তাতে দিল্লির সুবিধা হয়। ফেরেরা যখন বল করতে যান, তখন ডাগআউটে দাঁড়িয়ে উত্তেজিত ভঙ্গিতে কিছু একটা বলছিলেন সঙ্গকারা। সূত্রের খবর, পরাগের এই সিদ্ধান্তে অবাক হন তিনি। ইশারায় অন্য কাউকে বল দেওয়ার কথা বলছিলেন কোচ। কিন্তু পরাগ কোচের দিকে না তাকিয়ে নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলেন। ফলে ক্ষুব্ধ হন সঙ্গকারা। তবে কি রাজস্থানের কোচ ও অধিনায়কের সম্পর্ক ভাল নয়? এই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন:
ফেরেরাকে বল দেওয়ার সিদ্ধান্ত ফাটকা ছিল না বলেই জানিয়েছেন পরাগ। রাজস্থানের অধিনায়ক বলেন, “ওটা ফাটকা ছিল না। বাইরে থেকে দেখে মনে হতে পারে ফাটকা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু নেপথ্যে কারণ ছিল। ক্রিজ়ে তখন দু’জন বাঁহাতি ব্যাটার ছিল। তাই মনে হয়েছিল শনকার বদলে ডানহাতি অফ স্পিনারকে বল দিলে ভাল হবে। তাই ওকে দিয়েছিলাম। কিন্তু তা কাজে লাগল না।”
১২ ম্যাচে ১২ পয়েন্ট রাজস্থানের। এখনও লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের খেলা রয়েছে। দু’টি ম্যাচ জিতলে প্লে-অফে ওঠার সুযোগ থাকবে তাদের। কিন্তু আর একটি ম্যাচ জিতলে প্লে-অফে ওঠার স্বপ্ন ধাক্কা খাবে পরাগদের। সেই কারণেই হয়তো মেজাজ হারাচ্ছেন অধিনায়ক। মেজাজ হারাচ্ছেন কোচ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী