Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

ভোটার তালিকায় নামে ভুল! হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভগবানগোলায় বৃদ্ধের মৃত্যুতে পরিবারের দাবি ‘এসআইআর আতঙ্ক’

স্থানীয় জানা গিয়েছে, ভগবানগোলা ব্লকের অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ইরফান।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২৩:৩৯

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এসআইআর নিয়ে উদ্বেগের কারণে মৃত্যু হয়েছে বলে আরও এক অভিযোগ উঠল এ রাজ্যে। মুর্শিদাবাদের ভগবানগোলায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম ইরফান খান। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলছে। মৃতের পরিবারের দাবি, এই আবহে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বৃদ্ধ। কারণ, ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর নাম ভুল ছিল। আর তাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে মৃত্যু হয় ইরফানের।

স্থানীয় জানা গিয়েছে, ভগবানগোলা ব্লকের অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ইরফান। বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান বলে খবর। এসআইআর শুরু হলে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে পরিবারিক ভাবে দাবি করা হয়েছে।

পরিবারের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ভোটের নথিতে ওই বৃদ্ধের নাম বদলে গিয়েছিল। সে জন্য তিনি আতঙ্কিত ছিলেন। ২০০২ সালের রেকর্ডে তাঁর নাম ছিল ইরফান খান। এ দিকে ২০২৫ সালের নথিতে সেই নাম বদলে এসেছিল আকালি খান। কী ভাবে ওই নথি ঠিক করা যাবে, তা বুঝতে পারছিলেন না তিনি। সেই আতঙ্ক চেপে বসেছিল ওই বৃদ্ধের, এমনই অভিযোগ ওই পরিবারের। পরিবারের সদস্যেরা জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অফিসে ঘুরে সঠিক নথি পাওয়ার চেষ্টা করেও কোনও সমাধানসূত্র ইরফান পাননি। প্রতিদিনই বাড়ছিল চাপ, ভয় ও হতাশা। এই অবস্থায় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি মারা যান বলে খবর।

সংক্ষেপে
  • ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
  • শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
সর্বশেষ
Murshidabad West Bengal SIR Special Intensive Revision Death Case
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy