Advertisement
E-Paper

নাকা চেকিংয়ে সালার থেকে উদ্ধার বারুদ ও বোমা তৈরির খোল, গ্রেফতার ২

ভোটের দিন কয়েক আগে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল সালার থানার পুলিশ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৬:১৫
দুই ধৃতদের থেকেই উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম।

দুই ধৃতদের থেকেই উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জাম। নিজস্ব চিত্র।

ভোটের দিন কয়েক আগে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করল সালার থানার পুলিশ। মুর্শিদাবাদ জেলার সালার থানার পুলিশ মঙ্গলবার নাকা চেকিং চালাচ্ছিল সালার-কাটোয়া রাজ্য সড়কে। তখনই আলেপুরে একটি বাইক আটকে তল্লাশি চালান পুলিশকর্মীরা। সেই সময়ই উদ্ধার হয়েছে বোমা তৈরির মশলা এবং খোল। ঘটনায় ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে সালার-কাটোয়া রাজ্য সড়কের উপর আলেপুর থেকে ৫ কেজি বারুদ, ৬৭টি সকেট তৈরি করার খোল উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই ২ ব্যক্তির নাম জয়ন্ত ঘোষ এবং বুদ্ধদেব মাঝি। এই ২ জনের বাড়ি কেতুগ্রাম থানার অন্তর্গত মালগ্রামে। ধৃত ২ জনকে বুধবার কান্দি আদালতে তোলা হয়েছে। তাদেরকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy