Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_04-05-26

এক রান না নিয়ে ‘খলনায়ক’ মিলার, জিতবেন বুঝে গিয়েছিলেন শুভমন, ডেভিডের পাশে গাওস্কর

বুধবার দিল্লির বিরুদ্ধে নাটকীয় ভাবে জিতেছে দিল্লি। শেষ ওভারের পঞ্চম বলে সুযোগ থাকলেও রান নেননি ডেভিড মিলার। শুভমন গিল জানালেন, বুঝে গিয়েছিলেন তাঁদের জয়ের সুযোগ আছে। সমালোচিত মিলারের পাশে দাঁড়িয়েছেন গাওস্কর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১০:৪৮
cricket

হারের পর হতাশ মিলার। ছবি: পিটিআই।

বুধবার দিল্লির বিরুদ্ধে নাটকীয় ভাবে জিতেছে দিল্লি। শেষ ওভারের পঞ্চম বলে সুযোগ থাকলেও এক রান নেননি ডেভিড মিলার। শেষ বলে রান করতে না পারায় এক রানে জিতেছে গুজরাত। রান না নিয়ে খলনায়ক হয়ে গিয়েছেন মিলার। গুজরাতের অধিনায়ক শুভমন গিল জানালেন, মিলার রান না নেওয়ায় বুঝে গিয়েছিলেন তাঁদের জয়ের সুযোগ আছে। সমালোচিত মিলারের পাশে দাঁড়িয়েছেন গাওস্কর।

১২ রান করার পর হাতের চোটের কারণে উঠে গিয়েছিলেন মিলার। পরে ফিরে এসে গুজরাতের বোলারদের পিটিয়ে প্রায় একার হাতেই দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন। পঞ্চম বলে তাঁর ওই একটি সিদ্ধান্তের কারণে হারতে হয়েছে দিল্লিকে। রান নেওয়ার সুযোগ থাকলেও কুলদীপ যাদবকে স্ট্রাইক দিতে চাননি। শেষ বলে কুলদীপ রান আউট হন।

ম্যাচের পর শুভমন বলেন, “যে ক’টা ম্যাচ খেলেছি সবই শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে। অবশেষে জিততে পেরে খুব ভাল লাগছে। মিলার রান না নেওয়াতেই বুঝেছিলাম জেতার একটা সুযোগ আছে।”

কী পরিকল্পনা ছিল শেষ বলে? শুভমন বলেছেন, “আমরা চেয়েছিলাম ইয়র্কার বা স্লোয়ার বল দিতে। যে রকম পিচ ছিল তাতে স্লোয়ার বলে মারা খুব কঠিন ছিল। এই পিচে ২১০ গড় রানের থেকে ১০-১৫ রান বেশি। জানতাম ভাল বল করলে জিততে পারব।”

সুনীল গাওস্কর মনে করেন, কুলদীপকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল মিলারের। তবে যে ভাবে দলকে জয়ের দিকে নিয়ে গিয়েছিলেন তার জন্য মিলারের প্রশংসা প্রাপ্য বলে মনে করেন গাওস্কর। তাঁর কথায়, “দলকে জেতাতে পারবে ভেবে আত্মবিশ্বাসী ছিল মিলার। যে ভাবে ওই ওভারের প্রথম বলে কুলদীপ রান নিয়েছিল, তাতে শেষ বলে ওকে দায়িত্ব দেওয়াই যেত। কিন্তু আগের ওভারে অনেক ভাল শট খেলেছিল মিলার। হয়তো সে জন্যই ভেবেছিল শেষ বলে জেতাতে পারবে। একা ওকে দোষ দিয়ে লাভ নেই।”

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
David Miller Delhi Capitals Gujarat Titans Prasidh Krishna Sunil Gavaskar Shubman Gill
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy