পুকুরের জল শুকিয়ে যাওয়ায় ডাঙায় উঠে এসেছিল কচ্ছপটি। রবিবার প্রায় গোটা দিনই ডাঙায় দেখা যায় সেটিকে। প্রায় ১০ কেজি ওজনের বিপদাপন্ন কচ্ছপটিকে গ্রামবাসীরা শেষ পর্যন্ত সোমবার সকালে ছয় কিমি দূরে রঘুনাথগঞ্জে ভাগীরথীতে ছেড়ে দেন।
গ্রামবাসীরা জানান, বহু বছর ধরে ওই কচ্ছপটি রঘুনাথগঞ্জের তালাই গ্রামের একটি মন্দির লাগোয়া পুকুরেই বসবাস করছিল। গ্রামের মানুষ তাকে নিয়মিত খাবার দিতেন। সম্প্রতি পুকুরের খনন কাজ শুরু হওয়ায় জল কমিয়ে দেওয়া হয়। ফলে কচ্ছপটি বার বার জলের উপরে উঠে আসতে থাকে এবংনিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেয়। পুকুরে জল কমে যাওয়ায় কচ্ছপটির প্রাণহানির সম্ভাবনা তৈরি হয়। তাই সকলে মিলে তাকে উদ্ধার করে সোমবার সকালে রঘুনাথগঞ্জ ভাগীরথীতে ছেড়ে দেন।
গ্রামবাসী চন্দন সরকার বলেন, “ভেবেছিলাম গ্রামেই কোনও পুকুরে সেটিকে ছেড়ে দেব। কিন্তু খরার সময় জল কমলে আবার বিপন্ন হবে সে।হয়তো মেরেও ফেলা হতে পারে তাকে। তাই সিদ্ধান্ত হয় কচ্ছপটিকে বাঁচিয়ে রাখার স্বার্থে কিছুটা দূরে ভাগীরথীর জলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় থানায় পুলিশকে ফোন করে সমস্ত ঘটনা জানানো হলে পুলিশও তাকে ভাগীরথীতে ছাড়ার ব্যাপারে সম্মতি দেন। সেই মতো বেশ কিছু গ্রামবাসী মিলে তাকে নিয়ে গিয়ে ভাগীরথীতে ছেড়ে দেওয়া হয়।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)