Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_03-05-26

আইপিএল জুয়ায় আসক্তির জন্য ঘরে অশান্তি, সিভিক ভলান্টিয়ার স্বামী এবং তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে থানায় স্ত্রী

পুলিশের কাছে বধূ জানান, শনিবার রাত থেকে অশান্তি চরম আকার নেয়। সকালেও সিভিক ভলান্টিয়ার স্বামী তাঁকে গালাগালি করেন। প্রতিবাদ করায় শুরু হয় মারধর। এই পারিবারিক বিবাদে নীলরতনের ভাই, যিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য, তিনিও বৌদির সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৬:০২
Nadia IPL Betting

পুলিশের কাছে অভিযোগ জানানোর পরে সুস্মিতা বিশ্বাস। —নিজস্ব চিত্র।

স্বামীর বেটিং-আসক্তির প্রতিবাদ করায় আক্রান্ত বধূ, তাঁর দিদি এবং বৃদ্ধা মা। থানায় অভিযোগ দায়ের হল সিভিক ভলান্টিয়ার এবং তাঁর তৃণমূল নেতা ভাইয়ের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর এলাকার ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, নীলরতন সিকদার ফুলিয়া ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার। তাঁর স্ত্রী সুস্মিতা বিশ্বাসের অভিযোগ, দীর্ঘ দিন ধরে নীলরতন মোবাইলে জুয়া খেলেন। এখন আইপিএল বেটিং করেন। তাঁর জুয়ার নেশার জন্য সংসারে আর্থিক সমস্যা তৈরি হয়েছে। মাস দুয়েক আগে বাবাকে হারিয়েছেন সুস্মিতা। তিনি জানান, সেই শোকের সময়েও স্বামীর জুয়ার নেশার জন্য বাড়িতে অশান্তি হয়েছে। তাঁকে এবং তাঁর ছ’বছরের সন্তানকে মারধর করেছেন স্বামী।

পুলিশের কাছে বধূ জানান, শনিবার রাত থেকে অশান্তি চরম আকার নেয়। সকালেও সিভিক ভলান্টিয়ার স্বামী তাঁকে গালাগালি করেন। প্রতিবাদ করায় শুরু হয় মারধর। এই পারিবারিক বিবাদে নীলরতনের ভাই, যিনি স্থানীয় পঞ্চায়েতের সদস্য, তিনিও বৌদির সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ। সুস্মিতার অভিযোগ, শুধু তাঁকেই নয়, তাঁর দিদি এবং বৃদ্ধা মাকেও মারধর করা হয়েছে। থানার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘স্বামী সিভিক ভলান্টিয়ার আর দেওর তৃণমূলের নেতা। ওদের অত্যাচার সহ্য করেছি লোকলজ্জা আর ভয়ে। কিন্তু সব সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ওরা। তাই পুলিশে অভিযোগ করলাম।’’

অভিযুক্তেরা অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, সুস্মিতার বাপের বাড়ির লোকেরাই প্রথম আক্রমণ করেছেন তাঁদের। পুলিশ সূত্রে খবর, দুই পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।

ipl betting Nadia
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy