Advertisement
E-Paper

খুনের দায়ে যাবজ্জীবন

খুনের ঘটনায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা (দ্বিতীয়) আদালতের বিচারক জিমুতবাহন বিশ্বাস। বুধবার তিনি সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ৩১ জুলাই রাতে গ্রামেই একটি চায়ের দোকানে বসেছিলেন সাজামল শেখ ওরফে ছোট সাজামল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৫ ০১:২৮

খুনের ঘটনায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিলেন কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা (দ্বিতীয়) আদালতের বিচারক জিমুতবাহন বিশ্বাস। বুধবার তিনি সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালের ৩১ জুলাই রাতে গ্রামেই একটি চায়ের দোকানে বসেছিলেন সাজামল শেখ ওরফে ছোট সাজামল। সেই সময় নাকাশিপাড়া থানার বানগড়িয়া গ্রামের বাসন্দা আরমান শেখ, ধুবুলিয়া থানার ন’পাড়া গ্রামের সাজামল শেখ ওরফে বড় সাজামল ও আসান আলি শেখ, রাজু শেখ ও চাপড়ার পদ্মমালার বাসিন্দা কাজল শেখ তাঁকে বোমা মেরে, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সরকার পক্ষের আইনজীবী অশোক মুখোপাধ্যায় বলেন, ‘‘পুরনো বিবাদের জেরে এই খুন।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy