মহালন্দির মানসিক আবাসন পরিদর্শনে গিয়ে অনধিকার প্রবেশ-সহ একাধিক মামলায় জড়িয়ে পরেছিল বহরমপুরের সাংসদ কংগ্রেসের অধীর চৌধুরী। বৃহস্পতিবার কান্দি মহকুমা আদালতে এসে ওই মামলায় জামিন নিলেন অধীর চৌধুরী। আদালত সূত্রে খবর ২০১৩ সালের ১৬ ডিসেম্বর লোকসভা ভোটের আগে অধীর, জেলা পরিষদের সভাধিপতি শিলাদিত্য হালদার, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত ত্রিবেদী এবং গোকর্ণ ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অপূর্ব নন্দী-সহ একাধিক কংগ্রেস নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে মহালন্দি মানসিক আবাসনে গিয়েছিলেন। তারপরেই জেলা সমাজ কল্যাণ আধিকারিক বদরুদ্দোজা ওই চার জনের বিরুদ্ধে কান্দি থানায় অভিযোগ দায়ের করে। ওই ঘটনার পরে রাজ্য সরকারের নির্দেশে অধীরের বিরুদ্ধে মামলা শুরু হয়। এ দিন কান্দি আদালতে হাজিরার দিন ছিল অধীর চৌধুরীর। এর আগে বাকি তিন অভিযুক্তরা ওই আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছে। আদালতে হাজিরা দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিও এ দিন জামিন নেন।