Advertisement
E-Paper

বিচারে ইচ্ছাকৃত দেরির অভিযোগ

আদালতে হাজির করানোর নির্ধারিত দিন, বৃহস্পতিবার হাজির করানো হল না রানাঘাট-কাণ্ডের অন্যতম অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে নজুকে। একই ভাবে অন্য অভিযুক্ত মিলন সরকার, ওহিদুল ইসলাম ওরফে বাবু, খালেদার রহমান মিন্টু ওরফে ফারুকেও এ দিন আদালতে হাজির করেনি সিআইডি। শুধুমাত্র সালেম শেখ এবং পাল সরকারকে রানাঘাট আদালতে হাজির করানো হয়। সওয়াল-জবাবের পরে বিচারক এই দু’জনকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০২:০৯

আদালতে হাজির করানোর নির্ধারিত দিন, বৃহস্পতিবার হাজির করানো হল না রানাঘাট-কাণ্ডের অন্যতম অভিযুক্ত নজরুল ইসলাম ওরফে নজুকে। একই ভাবে অন্য অভিযুক্ত মিলন সরকার, ওহিদুল ইসলাম ওরফে বাবু, খালেদার রহমান মিন্টু ওরফে ফারুকেও এ দিন আদালতে হাজির করেনি সিআইডি। শুধুমাত্র সালেম শেখ এবং পাল সরকারকে রানাঘাট আদালতে হাজির করানো হয়। সওয়াল-জবাবের পরে বিচারক এই দু’জনকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

নজু-সহ অন্যদের হাজির করানো হল না কেন?

সরকার পক্ষের আইনজীবী প্রদীপকুমার প্রামাণিকের ব্যাখ্যা, অন্য একাধিক মামলায় অভিযুক্ত নজুকে পশ্চিম মেদিনীপুর, মিন্টু ওরফে ফারুককে বারাসত এবং মিলন সরকার ও ওহিদুল ইসলামকে শিয়ালদহ আদালতে হাজির করানোর জন্যেই এ দিন রানাঘাট আদালতে অভিযুক্তদের হাজির করানো সম্ভব হয়নি। সরকারি আইনজীবীর ব্যাখ্যায় খুশি নন ধৃতদের আইনজীবী বাসুদেব মুখোপাধ্যায়। তাঁর দাবি, ‘‘বৃহস্পতিবার বিচারক অভিযুক্তদের সকলকেই একসঙ্গে আদালতে হাজির করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু, ইচ্ছে করেই সকলকে হাজির করানো হয়নি!

Advertisement

কেন এমন দাবি করছেন? বাসুদেববাবু মনে করেন, ‘‘মামলাকে দীর্ঘায়িত করার চেষ্টা চলছে। কারণ, বিচার দ্রুত হলে মক্কেলরা নির্দোষ প্রমাণিত হবেন।’’ চার্জশিট জমার পনেরো দিন পরেও ধৃতদের চার্জশিটের কপি দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি। ধৃতদের আইনজীবীর প্রশ্নের উত্তরে সরকারি আইনজাবী প্রদীপবাবু জানিয়েছেন, ‘‘মামলার ব্যাঘাত ঘটার সম্ভাবনা থেকেই ওই কপি দেওয়া হয়নি।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy