Advertisement
E-Paper

দুয়ারে সরকার কর্মসূচির পাল্টায় গৃহ সম্পর্ক অভিযান বিজেপি-র

বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি শুরু করে। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হয় ‘আর নয় অন্যায়’ লেখা সম্বলিত বিজেপি-র বক্তব্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২০ ১৮:৫৭
দুয়ারে সরকারের পাল্টা প্রচারে বিজেপি। নিজস্ব চিত্র।

দুয়ারে সরকারের পাল্টা প্রচারে বিজেপি। নিজস্ব চিত্র।

সম্প্রতি রাজ্য সরকার শুরু করেছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই কর্মসূচির পাল্টায় এ বার পথে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। তাদের নতুন কর্মসূচির নাম ‘গৃহ সম্পর্ক অভিযান’। জেলা বিজেপি-র দাবি, এই কর্মসূচির মাধ্যমে তারা জেলার প্রতিটি বুথে পৌঁছে যাবে।

বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি শুরু করে। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হয় ‘আর নয় অন্যায়’ লেখা সম্বলিত বিজেপি-র বক্তব্য। এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বলেই দাবি করেছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। তাঁর অভিযোগ, তাদের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিকে নকল করেই মমতার ‘দুয়ারে সরকার’ শুরু হয়েছে। বাংলার মানুষ তৃণমূলকে আর সরকারে রাখবে না, অন্যায়ের এই সরকারকে উৎখাত হতেই হবে বলে দাবি তাঁর।

যদিও বিজেপি-র এই কর্মসূচিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কোঅর্ডিনেটর অরিন্দম সরকার বলেন, ‘‘যাঁরা দিল্লি-হরিয়ানা সীমানায় আন্দোলনরত কৃষকদের উপরে ঠান্ডা জল ছিটিয়ে দেন, তাঁরা অন্যায়ের প্রতিবাদ কী করবেন?’’ তিনি আরও বলেন, ‘‘অন্যায়ের যদি প্রতিবাদ করতেই হয়, যদি সাধারণ মানুষের স্বার্থে কথা বলতে হয়, তা বলতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।’’

North Dinajpur TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy