Advertisement
E-Paper

টুকরো খবর

সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন জলপাইগুড়ি বন্যপ্রাণী ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে নাগরাকাটা খাসবস্তি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। জলদাপাড়া জাতীয় উদ্যানে দফতরের কাজ সেরে সুমিতা দেবী জলপাইগুড়ি ফিরছিলেন। রাত ১২টা নাগাদ দাঁড়িয়ে থাকা কলাবোঝাই ছোট ট্রাকের পিছনে তাঁর গাড়ি ধাক্কা মারলে সুমিতা দেবী এবং তাঁর নিরাপত্তারক্ষী পাপ্পু লিম্বু গুরুতর জখম হন।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০২:০০

গাড়ির পিছনে ধাক্কায় ডিএফও-সহ জখম ২

সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন জলপাইগুড়ি বন্যপ্রাণী ২ বিভাগের ডিএফও সুমিতা ঘটক। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে নাগরাকাটা খাসবস্তি সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে। জলদাপাড়া জাতীয় উদ্যানে দফতরের কাজ সেরে সুমিতা দেবী জলপাইগুড়ি ফিরছিলেন। রাত ১২টা নাগাদ দাঁড়িয়ে থাকা কলাবোঝাই ছোট ট্রাকের পিছনে তাঁর গাড়ি ধাক্কা মারলে সুমিতা দেবী এবং তাঁর নিরাপত্তারক্ষী পাপ্পু লিম্বু গুরুতর জখম হন। দুর্ঘটনাস্থলের কাছেই দুটি ধাবা থাকায় সেখান থেকে লোকজন ছুটে এসে তাঁদের শুল্কাপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাসপাতাল সূত্রের খবর, সেখানে মুখে গলায় সেলাই করা হয় সুমিতা দেবীর। তার পরে রাতেই ডিএফও এবং তাঁর দেরহক্ষীকে শিলিগুড়ির প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সুমিতা দেবীকে দেখতে যান উত্তরবঙ্গে বনপাল (বন্যপ্রাণ) তাপস দাস। তিনি জানান, সুমিতা দেবীর ঘাড়, মুখ ও গলায় চোট আছে। তবে তিনি বিপন্মুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ডিএফও-র দেহরক্ষীর বুকে, পিঠে, মাথায় আঘাত আছে। অবস্থা সঙ্কটজনক।

সিপিএমের দু’টি কমিটি

সরকারি ভাবে জেলা ভাগের পরে এই বার সাংগঠনিক ভাবে জেলা কমিটি ভাগ করল সিপিএম। জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার দু’টি পৃথক জেলা কমিটি গঠন করা হয়েছে। আপাতত দু’জনকে দুই কমিটির আহ্বায়ক করা হয়েছে। বুধবার দলীয় দফতরে পুরনো জেলা সম্পাদকমণ্ডলী ও জেলা কমিটি সভার পর আলিপুরদুয়ার জেলা কমিটির কথা ঘোষণা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, “দু’জনকে আহ্বায়ক করে পৃথক জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা কমিটি গড়া হয়েছে। আগামী জেলা সম্মেলনে দুই জেলা কমিটির সম্পাদক ঠিক করা হবে।” জলপাইগুড়ি জেলা কমিটির আহ্বায়ক হন সলিল আচার্য এবং আলিপুরদুয়ারের কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। আট সদস্যকে নিয়ে জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলী গড়া হয়েছে। জেলা কমিটিতে থাকবেন ৩৬ জন। আলিপুরদুয়ার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য সংখ্যা সাত। জেলা কমিটির সদস্য থাকবেন ২৪ জন।

অ্যাম্বুল্যান্স দিল বিএসএফ

সীমান্তে বাসিন্দাদের যাতে হাসপাতালে পৌঁছতে দুর্ভোগ পোহাতে না হয়, সে কথা মাথায় রেখে অ্যাম্বুল্যান্স দিল বিএসএফ। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের করণদিঘি থানার কাদেরগছ সীমান্তে সীমান্ত এলাকার জন্য বিএসএফের তরফে তিনটি অ্যাম্বুল্যান্স দিয়েছে। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সঞ্জীবকৃষ্ণ সুদ, গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। ১৬ জন বাসিন্দাকে সেলাই মেসিন, ২৫টি স্কুলের জন্য বেঞ্চও এ দিন বিএসএফের তরফে দেওয়া হয়েছে। আইজি সঞ্জীবকৃষ্ণ সুদ বলেন, “তিনটি এলাকায় তিনটি অ্যাম্বুল্যান্স রাখা থাকবে। বাসিন্দারা ফোনে জানালেই পরিষেবা পাবেন। জওয়ানরাই অ্যাম্বুল্যান্সগুলি চালাবেন।”

বিজেপির বিক্ষোভ

কর্মী নিয়োগ সহ নানা দাবিতে ডাকঘরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। মালদহের সামসি ডাকঘরে বৃহস্পতিবার ওই বিক্ষোভের পর কর্তৃপক্ষের হাতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, ওই শাখায় কর্মী না থাকায় পরিষেবা ব্যহত হচ্ছে। মাত্র ৩ জন কর্মী দিয়ে ডাকঘরটি চলছে। ডাকঘরের ভিতরে গ্রাহকদের বসার জায়গা ও শৌচাগার নেই। বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি অভিষেক সিংহানিয়া জানান, কর্তৃপক্ষকে দাবির কথা জানিয়ে দিয়েছি। সমস্যা না মিটলে আন্দোলন হবে।

ধৃত তিন দুষ্কৃতী

সশস্ত্র তিন দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি পাইপগান, দুই রাউন্ড গুলি সহ একটি ভোজালিও। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর থেকে বুধবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃতরা হল শেখ সিরাজুল, শেখ সাইদুর ও আবু কালাম। তারা মিলনগড়ের ইটবান্ধার বাসিন্দা। ডাকাতির উদ্দেশে তারা জড়ো হয়েছিল বলে সন্দেহ পুলিশের।


সিটু নেতা গোপাল কৈরির খুনের ঘটনায় অভিযুক্তের গ্রেফতারের দাবিতে কোচবিহার কোতোয়ালি থানার সামনে
অবস্থান বিক্ষোভ করলেন মৃতের পরিবার ও পড়শিরা। বৃহস্পতিবার। নিহতের স্ত্রী রত্না দেবী দুই নাবালক
সন্তান নিয়ে বিক্ষোভে সামিল হন। পুলিশের তরফে ১৫ দিনের মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দেওয়া হলে
অবস্থান প্রত্যাহার করে নেওয়া হয়। বৃহস্পতিবার ছবিটি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব।


আসছে ঈদ। ময়নাগুড়িতে তারই প্রস্তুতি। বৃহস্পতিবার দীপঙ্কর ঘটকের তোলা ছবি।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy