Advertisement
E-Paper

কলকাতার পর কোচবিহার পুরসভা, হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে দ্বিতীয় টিকার স্লট

হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ৪৫ ঊর্ধ্বরা দ্বিতীয় টিকার স্লট বুক করতে পারবেন। কলকাতা বাদ দিয়ে রাজ্যের কোনও জেলা হিসেবে কোচবিহারেই প্রথম এই পরিষেবা চালু হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২১ ২০:১৬

নিজস্ব চিত্র

কলকাতা পুরসভার পর কোচবিহার পুরসভা, হোয়াটসঅ্যাপেই বুক করা যাবে দ্বিতীয় টিকার স্লট। হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে ৪৫ ঊর্ধ্বরা দ্বিতীয় টিকার স্লট বুক করতে পারবেন। কলকাতা বাদ দিয়ে রাজ্যের কোনও জেলা হিসেবে কোচবিহারেই প্রথম এই পরিষেবা চালু হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক পবন কাদিয়ান।

আজ কোচবিহারে ল্যান্সডাউন হলে এই পরিষেবার সূচনা হয়। যে নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করে স্লট বুক করা যাবে সেটি হল ৮৩৩৫৯৯৯০০০।

জেলাশাসক বলেন, ‘‘যে সমস্ত ব্যক্তিরা প্রথম টিকা নিয়েছেন এবং দ্বিতীয় টিকা নিতে পারেননি, তাঁরা তাদের সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে নিজের ইচ্ছে মতন তারিখ ও সময় নির্ধারণ করে টিকা নিতে পারবেন।’’

Cooch Behar COVID Vaccine
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy