Advertisement
E-Paper

নয়ানজুলি থেকে উদ্ধার যুবকের দেহ, মৃত্যু ঘিরে রহস্য ঘনাচ্ছে ইসলামপুরের গ্রামে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসুল হক ইসলামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। স্থানীয়দের অনুমান, কেউ বা কারা টাকাপয়সা ছিনতাই করে তাঁকে খুন করেছে।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৩ ১৩:০৮
Dead body of a young man recovered from Islampur of Uttar Dinajpur

প্রতিনিধিত্বমূলক ছবি।

নয়ানজুলি থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। সোমবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার শিয়ালতোড় বাইপাস সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম সামসুল হক (৩২)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামসুল ইসলামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। স্থানীয়দের অনুমান, কেউ বা কারা টাকাপয়সা ছিনতাই করে তাঁকে খুন করেছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, সামসুল ইসলামপুর শহরের ইসমাইলচক এলাকায় একটি দোকানে কাজ করতেন। তিনি নিয়মিত মদ্যপান করতেন বলেও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে। রবিবার থেকে সামসুল নিখোঁজ ছিলেন। তাঁর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি।

সোমবার সকালে স্থানীয়েরা ওই যুবকের মৃতদেহ নয়ানজুলিতে পড়ে থাকতে দেখেন। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশে। ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।

Death Murder
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy