Advertisement
E-Paper

Dead Body: প্যাকেট ছিঁড়ে বেরিয়ে এসেছে তরুণীর হাত, স্কুলের পোশাক পরা দেহ ঘিরে রহস্য ইসলামপুরে

স্থানীয়দের ধারণা, ওই তরুণী স্কুলের ছাত্রী। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। পরে ওই তরুণীর দেহ প্যাকেটবন্দি করে ফেলে দেওয়া হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৬:২৬
তরুণীর দেহ উদ্ধার।

তরুণীর দেহ উদ্ধার। নিজস্ব চিত্র

প্লাস্টিকের প্যাকেটবন্দি অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধার হল। শনিবার এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে। পুলিশ ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ইসলামপুরের ৯ নম্বর ওয়ার্ডের সোনাখোদা এলাকায় একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বড় প্যাকেট দেখে স্বাভাবিক ভাবেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরা দেখতে পান, ওই প্লাস্টিকের প্যাকেটের ভিতর থেকে বেরিয়ে এসেছে একটি হাত। এর পরেই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ইসলামপুর পুলিশ এসে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর শরীরে স্কুলের পোশাক রয়েছে। মনে করা হচ্ছে, ওই পোশাকটি শিলিগুড়ির কোনও স্কুলের। স্থানীয়দের ধারণা, ওই তরুণী স্কুলের ছাত্রী। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়। এর পর ওই তরুণীর দেহ প্যাকেটবন্দি করে ওই এলাকায় ফেলে দেওয়া হয়েছে বলেও স্থানীয় বাসিন্দাদের অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর জেলা পুলিশ।

Murder woman school student Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy