Advertisement
E-Paper

Murder: অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা টিপে খুন স্বামীর! মালদহের যুবককে গ্রেফতার করল পুলিশ

অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা টিপে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শিমলা গ্রামের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ১৮:৩১
স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ।

স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। —প্রতীকী চিত্র।

অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা টিপে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার শিমলা গ্রামের। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামের বাসিন্দা সুখী বিবির (১৯) সঙ্গে পার্শ্ববর্তী শিমলা গ্রামের বাসিন্দা মোতালেব আলির বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে। মোতালেব ভিন্‌রাজ্যে শ্রমিকের কাজ করতেন। বিয়ের পর থেকেই সুখী এবং মোতালেবের মধ্যে মাঝেমধ্যে অশান্তি লেগে থাকত বলে স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, মোতালেব ছিলেন নেশাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত বলে জানা গিয়েছে। তার জেরেই সুখীকে মোতালেব মারধর করত বলে অভিযোগ। বুধবার সকালে সুখীকে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁর বাড়িতে। সুখীর আত্মীয়দের অভিযোগ, তাঁর শরীরে শ্বাসরোধ করার চেষ্টার চিহ্ন রয়েছে।

সুখী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে। সুখীর মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়েন শিমলার বাসিন্দারা। তাঁরা মোতালেবকে ধরে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্ত মোতালেবকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে মোতালেবের বাবা, মা-সহ বাকি অভিযুক্তরা পলাতক। সুখীর দেহ ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে।

Murder Death Wife Husband
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy