Advertisement
E-Paper

রান্না করতে করতে ছেলের হাতে খুন হলেন মা! ‘খুনি’ ভাইকে আটকে রেখে পুলিশে খবর দিলেন দাদা

পুলিশ সূত্রে খবর, ডুয়ার্সের মাল ব্লকের রানিচেরা চাবাগানের নিউ স্টেশন ডিভিশন এলাকায় এক বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে। মৃতার নাম পুষ্পা কুজুর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৯:৫৮

দুপুরে রান্না করতে বসেছিলেন মা। বলা নেই, কওয়া নেই হঠাৎ করে ছোট ছেলে অস্ত্র হাতে চড়াও হন মায়ের উপর। ছুরি দিয়ে বৃদ্ধার বুকে, গলায় আঘাত করলেন ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হল তাঁর। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালবাজারের রানিচেরা চাবাগান এলাকায়। পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ছেলে।

পুলিশ সূত্রে খবর, ডুয়ার্সের মাল ব্লকের রানিচেরা চাবাগানের নিউস্টেশন ডিভিশন এলাকায় এক বৃদ্ধাকে খুনের অভিযোগ করা হয়েছে। মৃতার নাম পুষ্পা কুজুর। ৬৬ বয়সি বৃদ্ধাকে খুনের অভিযোগ উঠেছে ছোট ছেলে শিশুপাল তিরকির বিরুদ্ধে। কিন্তু কী কারণে ছেলে মাকে খুন করলেন, তা এখনও জানা যায়নি। তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতার বড় ছেলে উলিফান তিরকি বলেন, ‘‘ঘটনার সময় আমি ঘরে ছিলাম না। খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে শুনি চাবাগান থেকে চাফুল নিয়ে এসে বাড়িতে রান্না করছিল মা। আচমকা আমার ভাই একটি ধারালো ছুরি দিয়ে পেটে, বুকে আঘাত করে। এতেই মায়ের মৃত্যু হয়। আমরা ভাইকে আটকে রেখে পুলিশে খবর দিই। পুলিশ এসে ওকে গ্রেফতার করে।’’ এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মার্টিন টোপ্পো বলেন, ‘‘খুবই দুঃখজনক খবর। আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। শুনেছি বৃদ্ধা রান্না করছিলেন। সেই সময় ছেলে তাঁকে খুন করেন।’’ তিনি জানান, অভিযুক্ত যুবক শারীরিক ভাবে প্রতিবন্ধী। তাঁর একটি পা কাটা।

মাল থানার পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য শনিবার হাসপাতালে পাঠানো হবে। তার আগে অভিযুক্ত ছেলেকে ধারাবাহিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Murder Crime Mother-Son
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy