Advertisement
E-Paper

মা ও তাঁর দুই সন্তানের দেহ মিলল পুকুর থেকে! মালদহে বধূ খুনের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে

বাড়ির অদূরে পুকুর থেকে মা ও তাঁর দুই সন্তানের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহে রতুয়া থানা এলাকায়।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৩ ১৬:০৭

—নিজস্ব চিত্র।

বাড়ির অদূরে পুকুর থেকে মা ও তাঁর দুই সন্তানের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহে রতুয়া থানা এলাকায়। ভাদো গ্রাম পঞ্চায়েতের কয়লাপাথার গ্রামের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মা জেলেখা বিবি (২৭), তাঁর মেয়ে মরিয়ম খাতুন (৬) এবং ছেলে মহম্মদ নবির (৪) দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জেলেখার বাপেরবাড়ির অভিযোগ, মেয়ে ও তাঁর দুই সন্তানকে খুন করেছেন শ্বশুরবাড়ির লোকেরা।

স্থানীয় সূত্রে খবর, আট বছর আগে কয়লাপাথার গ্রামের লোকমান আলির সঙ্গে বিয়ে হয় মানিকচক থানা এলাকার ধরমপুরের বাসিন্দা জেলেখার। রবিবার বধূ ও তাঁর ছেলেমেয়ের দেহ পুকুরে ভাসতে দেখেন পড়শিরা। জেলেখার বাপের বাড়ির দাবি, শনিবার সন্ধ্যা নাগাদ তাদের কাছে খবর আসে, মেয়ে ও দুই নাতি-নাতনির মৃত্যু হয়েছে পুকুরের জলে ডুবে। তাদের অনুমান, জেলেখা ও তাঁর দুই সন্তানকে শ্বাসরোধ করে খুন করেছেন শ্বশুরবাড়ির লোকেরা। আত্মহত্যার রূপ দেওয়ার জন্যই তিন জনের দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। জেলেখার পরিবারের দাবি, পুলিশ সঠিক ভাবে তদন্ত করে দোষীদের কড়া শাস্তির ব্যবস্থা করুক।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ধোঁয়াশা রয়েছে মৃত্যুর কারণ ঘিরে। ময়নাতদন্তেই তা স্পষ্ট হবে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy