উত্তর দিনাজপুরের সূর্যাপুরে বোনের বাগ্দান এবং বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে এনআইয়ের হাতে ধরা পড়েন জাহান নিসার আলম। আল-ফালাহে্র ডাক্তারি ছাত্রের গ্রেফতারির ঘটনায় বিস্মিত তাঁর পরিবার। নিসারের কাকা আবুল কাসিম জানান, নিসার ওরফে জিগর খুবই ভদ্র স্বভাবের। বড়দের সম্মান করতেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, এনআইয়ের হাতে বাড়ির সামনে থেকে আটক হওয়ার পরে নিজের মাকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন নিসার। তাঁকে তদন্তকারীরা প্রথমে ইসলামপুরে নিয়ে যান। তার পরে নিসার জানিয়েছিলেন, তাঁকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়েছে। এনআইএ-র তরফে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি।
দিল্লি বিস্ফোরণের পরে শিরোনামে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়েই ডাক্তারি পড়ছেন নিসার। তুতো বোনের বিয়েতে উত্তর দিনাজপুরে এসেছিলেন তিনি। তাঁর জন্ম সেখানেই। নিসার যখন ছোট, তখনই তাঁর বাবা তৌহিদ আলম কাজের জন্য লুধিয়ানায় চলে যান। নিসারের কাকা কাসিম জানান, নিসার এবং তাঁর বোনের পড়াশোনা লুধিয়ানাতেই। সেখানে সকলের সঙ্গে ভাল সম্পর্ক নিসারদের। তাঁর কথায়, ‘‘গত রবিবার চণ্ডীগড়ে নিসারের একটি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা দিয়ে বুধবার, ১২ তারিখ তিনি উত্তর দিনাজপুরে আসেন। তাঁর বড় কাকার মেয়ের বাগদান এবং বিয়ের অনুষ্ঠান রয়েছে।’’
কেন নিসারকে ধরেছে এনআইএ? তাঁর কাকা কাসিম বলেন, ‘‘আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট ব্যাচে যাঁরা পড়াশোনা করছেন, তাঁদের সকলকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। তাঁরা নিসারের বাবার কাছে লুধিয়ানায় গিয়েছিলেন দু’দিন আগে। তাঁকে জিজ্ঞেস করেন, ছেলে কোথায়। তিনি জানান, ছেলে বাড়ি গিয়েছে। তিনিও যাবেন বিয়েতে যোগ দিতে।’’ তার পরেই উত্তর দিনাজপুরে যান তদন্তকারীরা। কাসিম বলেন, ‘‘নিসার ভদ্র ছেলে। বাড়ি এলে সকলকে সম্মান করে। মেডিক্যাল কলেজের কিছু লোক জড়িয়ে গিয়েছে। তাই পাঠক্রমের শেষ ব্যাচের সকলকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।’’
পুলিশের একটি সূত্র বলছে, নিশারের মোবাইলের লোকেশন দেখে তাঁকে ট্র্যাক করা সম্ভব হয়। তাঁর মোবাইল সিগন্যাল দেখায়, তিনি সূর্যাপুর বাজার সংলগ্ন এলাকায় রয়েছেন। সেই মতো এনআইএ দল সেখানে যায়। পরে তাঁকে আটক করে প্রথমে ইসলামপুরে নিয়ে যাওয়া হয় এবং আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তর করা হয় বলে পরিবার সূত্রে খবর। বিস্ফোরণকাণ্ডে ধৃত তিন চিকিৎসকের কোনও না-কোনও ভাবে যোগ রয়েছে হরিয়ানার ফরিদাবাদের আল-ফালাহ্ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এ বার সেখানকার ছাত্র নিসারকে এনআইএ হেফাজতে নেয় বলে খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
এআই সহায়তায় বিস্ফোরক রকেট তৈরি করেছিল অভিযুক্তেরা! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় মিলল নয়া সূত্র
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?