হোলি এবং দোলে রং খেলায় মেতে জনসংযোগে সারতে দেখা গেল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার শাসক ও বিরোধী রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের। মঙ্গলবার শিলিগুড়িতে দাগাপুরে বসন্ত উৎসবের একটি অনুষ্ঠানে এক সঙ্গে দেখা যায় শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিজেপি বিধায়ক তথা বিধানসভার বিজেপির মুখ্যসচেতক শঙ্কর ঘোষকে। সেখানে দু’জনেই এক সঙ্গে আবির খেলেন।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার থেকে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র সকলেই নিজ-নিজ পরিসরে মঙ্গলবার দোলের জনসংযোগ সারলেন। বুধবার রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী বুলু চিক বড়াইক রাঙ্গামাটি চা বাগানের সুন্দরী লাইনে নিজের বাড়িতেই হোলির আনন্দে মাতেন। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বীরপাড়ায় নিজের বাড়িতেই দলের নেতা-কর্মীদের নিয়ে হোলিতে মেতে ওঠেন। কুমারগ্রামে এনকেএস চা বাগানে এদিন শ্রমিকদের সঙ্গে হোলি খেললেন রাজ্যসভার সদস্য প্রকাশ চিক বড়াইক। দোলের দিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে একাধিক বসন্ত উৎসবে যোগ দিতে দেখা গিয়েছে।। বিজেপির বিধায়ক মালতী রাভা রায়, সুকুমার রায়ও রংয়ের উৎসবে যোগ দেন। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় ঢাক বাজিয়ে দোলের উৎসবে মাতেন।
মালদবে বুধবার কোতোয়ালি বাড়িতে রং খেলায় মাতেন কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী। মঙ্গলবার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী প্রাক্তন কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত, সাংসদ কার্তিকচন্দ্র পালও দোল উৎসবে শামিল হন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)