Advertisement
E-Paper

লক্ষাধিক টাকার গয়না চুরি বালুরঘাট সৎকার সমিতির অফিস থেকে, চাঞ্চল্য এলাকায়

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমেছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২১ ১৫:৩২
চুরির পর এ ভাবেই তছনছ করে গিয়েছে ঘর। -নিজস্ব ছবি।

চুরির পর এ ভাবেই তছনছ করে গিয়েছে ঘর। -নিজস্ব ছবি।

বালুরঘাট সৎকার সমিতির অফিস থেকে মন্দিরের লক্ষাধিক টাকার গয়না এবং বাসনপত্র চুরির অভিযোগ উঠল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

সূত্রের খবর, শনিবার রাতে বালুরঘাট সৎকার সমিতির অফিসের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। আলমারি এবং লকার ভেঙে মন্দিরের সোনার গয়না এবং কাঁসা-পিতলের প্রচুর বাসনপত্র নিয়ে চম্পট দেয় তারা। পরদিন সকালে অফিসের তালা ভাঙা দেখতে পেয়ে খবর দেওয়া হয় সৎকার সমিতির সদস্যদের।

সৎকার সমিতির সদস্যেরা জানিয়েছেন, সব মিলিয়ে প্রায় ৮ থেকে ১০ ভরি সোনার গয়না এবং পিতল-কাঁসার বাসন চুরি গিয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

এই অফিসটি বালুরঘাট হাসপাতালের সামনেই রয়েছে। অত্যন্ত জনবহুল এলাকা এটি। তা সত্ত্বেও কেউ জানতে পারলেন না কেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

coronavirus
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy