Advertisement
E-Paper

মেডিক্যালেও সঙ্কটজনক রোগী

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘পজিটিভিটি একটু বেড়েছে। পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। দেখতে হবে আক্রান্তরা যাতে মেলামেশা না করেন।’’একই সঙ্গে তিনি জানান, সঙ্কটজনক রোগীদের যেন উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়। 

সৌমিত্র  কুণ্ডু

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২০ ০৬:১৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

এর আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন নমুনা পরীক্ষা বাড়াতে। কিন্তু উত্তরবঙ্গে করোনা মোকাবিলায় পরীক্ষা তো বটেই, অনেক ক্ষেত্রেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ থেকেও করোনা আক্রান্ত জটিল অনেককে শিলিগুড়িতে পাঠাতে হচ্ছে। জেলাগুলোতে উন্নত চিকিৎসা ব্যবস্থা না থাকাতেই পাঠাতে হচ্ছে বলে অভিযোগ। শিলিগুড়িতে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ শতাংশের কাছাকাছি। উত্তরবঙ্গে করোনা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আধিকারিক সুশান্ত রায়ের কাছ থেকে পরিস্থিতি জানতে চান মুখ্যমন্ত্রী। সুশান্তবাবু অবশ্য জানান, সব রকম সাহায্য মিলছে। এর বেশি কিছু বলার নেই। চিকিৎসক কম থাকা, পরিকাঠামোর খামতি, অ্যাম্বুল্যান্স কম থাকার মতো বিভিন্ন বিষয়গুলো কেন তিনি জানালেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন জেলা স্বাস্থ্য দফতরের অনেকেই। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যাঁদের অন্য রোগ রয়েছে, তাঁরা কোমর্বিডিটি যুক্ত। তাঁরা বেশি মারা যাচ্ছেন। যদিও ৮৭ শতাংশ সুস্থ হচ্ছেন।’’

Uttarbanga Medical Corona
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy