Advertisement
E-Paper

অকালে পিতৃবিয়োগ, সংসারের অভাবকে উপেক্ষা করেই রাজ্যে ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রথম স্থান শিলিগুড়ির সৃজার

শিলিগুড়ি গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন সৃজা। তারপর পরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৩
সৃজা নমোশর্মা।

সৃজা নমোশর্মা। নিজস্ব চিত্র।

রাজ্য সরকারের ডব্লিউবিসিএস পরীক্ষায় পুলিশ বিভাগে প্রথম স্থান অধিকার করে ইতিহাস গড়লেন শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার মেয়ে সৃজা নমোশর্মা। মাত্র ২৬ বছর বয়সে এই সাফল্য অর্জন করেছেন তিনি।

সূত্রের খবর, শিলিগুড়ি গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন সৃজা। তারপর পরে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন। সৃজার বাবা বাবুল নমোশর্মা দীর্ঘদিন পুলিশে কর্মরত ছিলেন। ২০১৮ সালে বাবুলের দু’টি কিডনি বিকল হয়ে যায়। চিকিৎসার খরচ যোগাতে গিয়ে প্রবল আর্থিক সঙ্কটের মুখে পড়ে পরিবার। এই পরিস্থিতিতে প্রাইভেট কোচিং তো দূরস্ত স্বাভাবিক পড়াশোনাই চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল তাঁর। ২০২৩ সালের নভেম্বরে আচমকাই বাবার মৃত্যু হয়। সেই ঘটনা তাঁকে দমিয়ে দিতে পারেনি। মৃত বাবার সেই স্বপ্নকে আঁকড়ে ধরেই ডব্লিউবিসিএস পরীক্ষায় বসেন সৃজা। ২০২৩-২৪ সালে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মোট সাতটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে প্রতিটিতেই সফল হন তিনি তা-ও কোনও কোচিং বা বিশেষ প্রশিক্ষণ ছাড়া।

সৃজার মা মুন্নি নমোশর্মা আক্ষেপের সুরে বলেন, “অভাবের মধ্যেও মেয়ে যে নিজের চেষ্টায় এত বড় জায়গায় পৌঁছেছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

অন্যদিকে সৃজা জানান, “এই সাফল্যর নেপথ্যে আমার মায়ের অবদান অনস্বীকার্য। বাবা চলে যাওয়ার মা আমাকে তাঁর অভাব বুঝতে দেয়নি৷ সবসময় পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ইন্ধন যুগিয়েছে৷ সে না থাকলে বা আমার প্রতি তার আত্মবিশ্বাস না থাকলে এই জায়গায় পৌঁছোতে পারতাম না৷"

Siliguri wbcs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy