Advertisement
E-Paper

৯ বছরের বালককে যৌন নির্যাতন, ফেলে দেওয়া হয় লিচুবাগানে! মালদহে গ্রেফতার দুই যুবক

গত ৭ ফ্রেব্রুয়ারি সকালে মালদহের কালিয়াচকে একটি লিচুবাগানে এক নাবালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ। তখনও শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। শিশুটির গোপনাঙ্গ ক্ষতবিক্ষত ছিল। তড়িঘড়ি বালককে হাসপাতালে ভর্তি করানো হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৭
Malda Assault Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে আট বছরের এক বালককে যৌন হেনস্থা করে ফেলে দেওয়া হয়েছিল লিচুবাগানে। ঘটনার প্রায় পাঁচ দিন পর অভিযুক্তদের খুঁজে বার করল পুলিশ। শুক্রবার গ্রেফতার করে দুই যুবককে আদালতে হাজির করানো হয়। তাঁদের টিএ প্যারেডে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশ সূত্রে খবর।

গত ৭ ফ্রেব্রুয়ারি সকালে মালদহের কালিয়াচকে একটি লিচুবাগানে এক নাবালককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ। তখনও শিশুটির নাম-পরিচয় জানা যায়নি। শিশুটির গোপনাঙ্গ ক্ষতবিক্ষত ছিল। তড়িঘড়ি বালককে হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশ জানিয়েছে, কোথা থেকে শিশুটিকে কারা নিয়ে গিয়েছিলেন, প্রথমে কিছুই জানা যায়নি। বিস্তর খোঁজখবরের পরে জানা যায়, ওই নাবালক স্কুলে পড়ে। পরিবারের আর্থিক অবস্থা খারাপ। দাদু-ঠাকুমার কাছে থাকত সে। কোনও প্রলোভন দেখিয়ে নাবালককে নির্জন লিচুবাগানে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয়। স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করেছিল পুলিশ।

শেষমেশ দুই অভিযুক্তের খোঁজ মেলে। তাঁদের একজন ব্রাউন সুগারে আসক্ত বলে জানিয়েছে পুলিশ। মালদহ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে এখনই অভিযুক্তদের নাম-ঠিকানা প্রকাশ করা হচ্ছে না। তবে টিএ প্যারেডের আবেদন করে আদালতে হাজির করানো হবে দু’জনকে। নির্যাতিত নাবলকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তারও বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Boy POCSO Case arrested Malda kaliachak
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy