Advertisement
E-Paper

‘আওয়াধি’ স্বাদ

পুজোর মেনুতে ‘আওয়াধি’ স্বাদ এনে চমক দিতে চাইছে হিলকার্ট রোডের একটি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশ মূলত লক্ষ্ণৌর নবাব ঘরনার বিভিন্ন রেসিপিকে ‘আওয়াধি’ বলা হয়। রান্নাতেও সেই ঐতিহ্য ধরে রাখতে যন্ত্রের সাহায্যে মশলা না পিষে, চিরাচরিত পদ্ধতি মেনে হাত দিয়ে মশলা ভাঙা-পেশা হবে বলে কর্তৃপক্ষের দাবি।

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৫ ০২:০৫
ছবি: সন্দীপ পাল।

ছবি: সন্দীপ পাল।

পুজোর মেনুতে ‘আওয়াধি’ স্বাদ এনে চমক দিতে চাইছে হিলকার্ট রোডের একটি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। উত্তরপ্রদেশ মূলত লক্ষ্ণৌর নবাব ঘরনার বিভিন্ন রেসিপিকে ‘আওয়াধি’ বলা হয়। রান্নাতেও সেই ঐতিহ্য ধরে রাখতে যন্ত্রের সাহায্যে মশলা না পিষে, চিরাচরিত পদ্ধতি মেনে হাত দিয়ে মশলা ভাঙা-পেশা হবে বলে কর্তৃপক্ষের দাবি। এবারের পুজোয় বেশ কিছু নতুন রেসিপিও চালু হচ্ছে। যার মধ্যে রয়েছে হরেক রকমের ‘আওয়াধি’ বিরিয়ানি। চিকেন বা মটন বিরিয়ানির মতোই মিলবে চিংড়ির বিরিয়ানিও। থাকবে নেহারি খাস নামে নবাব আমলের একটি পদও। কর্তৃপক্ষের দাবি, নবাবের প্রাতরাশে এক ধরনের মাংসের পদ দেওয়া হতো। সেই পদও পুজোয় মিলবে শিলিগুড়িতে। পুজোর দিনগুলিতে বেশি রাত পর্যন্তও রেস্তোরাঁ খোলা থাকবে বলে জানানো হয়েছে। ওই রেস্তোরাঁর তরফে রিকি পাল বলেন, ‘‘এই রেসিপির বৈশিষ্ট্য হল এতে একেবারেই তেল এবং মশলা কম পরিমাণে থাকে। বেশি খেলেও ক্ষতি নেই।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy