পণ্যবাহী ছোট গাড়ি উল্টে এক জনের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ডালখোলা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নন্দলাল রায় (৪০)। তাঁর বাড়ি বিহারের সমস্তিপুর এলাকায়। এ দিন রাতে শিলিগুড়ি থেকে বিহারের দিকে মাছের গাড়ি নিয়ে যাওয়ার সময় ডালখোলার পুর্ণিয়া মোড় এলাকাতে গাড়িটির সামনের টায়ার ফেটে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। গুরুতর জখম অবস্থায় ওই গাড়ির খালাসিকে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালকও আহত অবস্থায় চিকিত্সাধীন। গাড়িটিকে আটক করেছে পুলিশ।