Advertisement
E-Paper

ঘুরে দাঁড়াতে নেপাল জোর দিচ্ছে পর্যটনে

ভূমিকম্পের রেশ কাটিয়ে নেপালের নতুন, না দেখা পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে উদ্যোগী হল নেপাল ট্যুরিজম বোর্ড। উত্তরবঙ্গের পর্যটন সংস্থাগুলোর সংগঠন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন (এতোয়া)-র সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা অচেনা পর্যটনকেন্দ্রগুলোকে পরিচিত করতে চান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ০২:২০

ভূমিকম্পের রেশ কাটিয়ে নেপালের নতুন, না দেখা পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে উদ্যোগী হল নেপাল ট্যুরিজম বোর্ড। উত্তরবঙ্গের পর্যটন সংস্থাগুলোর সংগঠন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন (এতোয়া)-র সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা অচেনা পর্যটনকেন্দ্রগুলোকে পরিচিত করতে চান।

শুক্রবার শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠকে এ কথা জানান বলে জানান নেপাল ট্যুরিজম বোর্ডের আধিকারিকরা। শনিবার বিকেল থেকে শিলিগুড়ির প্রধাননগর এলাকায় ওই পর্যটনকেন্দ্রগুলো নিয়ে তৈরি তথ্যচিত্রও দেখানো হবে। বিভিন্ন পর্যটন ব্যবসায়ীদের উপস্থিত থাকার কথা সেখানে বলে জানান এতোয়ার সভাপতি শুভাশিস চক্রবর্তী। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, ‘ইষ্ট নেপাল ট্যুর প্রমোশন।’

নেপাল পর্যটনের কর্পোরেট অফিসারভূমিকম্পের রেশ কাটিয়ে নেপালের নতুন, না দেখা পর্যটন কেন্দ্রগুলোকে পর্যটকদের কাছে পরিচিত করে তুলতে উদ্যোগী হল নেপাল ট্যুরিজম বোর্ড। উত্তরবঙ্গের পর্যটন সংস্থাগুলোর সংগঠন ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন (এতোয়া)-র সঙ্গে গাঁটছড়া বেঁধে তারা অচেনা পর্যটনকেন্দ্রগুলোকে পরিচিত করতে চান। সূরজ থাপালিয়া বলেন, ‘‘মূলত মধ্য নেপালের কয়েকটি জেলাই ভূমিকম্পে বেশি ক্ষতিগ্রস্ত হয়‌েছে। কিন্তু পূর্ব নেপাল সহ অন্য অনেক জায়গাই সুরক্ষিত। পর্যটকেরা নিশ্চিন্তে নেপালে ঘুরতে যেতে পারেন।’’ নেপাল পর্যটনের এখন কর্তা রাজেন্দ্র কুমার শ্রেষ্ঠা জানান, বইরের পর্যটকেরা কাঠমান্ডু, পোখরা, ভক্তপুর সহ পরিচিত জায়গাগুলোতেই ঘুরতে যান। বাইরে ওই শহরগুলির মত আরও অনেক পাহাড়ি জায়গা রয়েছে সেগুলো পর্যটন কেন্দ্র হিসেবে বিখ্যাত পর্যটন কেন্দ্র থেকে খারাপ হবে না। এতোয়ার সম্পাদক পার্থ গুহ বলেন, ‘‘আমরা মূলত নেপালের বিখ্যাত পর্যটনকেন্দ্রগুলোকেই প্রচার করি। এখন থেকে সেগুলোর সঙ্গে লাংটাং, পথিওয়াড়া, ইলম সহ এমন অনেক আনকোরা পর্যটনকেন্দ্রগুলোতেও পর্যটকদের যেতে উৎসাহ দেব।’’ যেখানে ভূমিকম্পের ক্ষতি হয়েছে, সেগুলোকে ঘিরেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করেছে নেপাল সরকার।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy