গরু পাচারকারী ধরতে গিয়ে জলে ডুবে মৃত বিএসএফ জওয়ানের দেহ পাটকাপাড়ার বাড়িতে আনল প্রশাসন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বালুরঘাটের হিলি সীমান্তে উজাল গ্রামের কাছে ছোট নদীতে নেমে পাচারকারীকে ধরতে গিয়ে জলে ডুবে মারা যান ওই জওয়ান। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “প্রশান্ত রায় নামে ওই জওয়ানকে এ দিন বিএসএফ আলিপুরদুয়ার থানায় নিয়ে আসে। গ্রামে নিয়ে সেখানে গান স্যালুট দেওয়া হয়।’’ জওয়ানের বাড়িতে যান বিধায়ক দেবপ্রসাদ রায়। মৃত প্রশান্তের দাদা যোগেশ রায় বলেন, “প্রশান্ত জম্মুকাশ্মীরে কর্মরত ছিল। ও কবে হিলেতে এসেছে আমারাও জানি না। বছর তিনেক আগে বিয়ে করেছিল।’’