Advertisement
E-Paper

টুকরো খবর

শ্বশুর বাড়ি উত্তরপ্রদেশের ধরমপুরে যাবেন বলে নিউ আলিপুরদুয়ার থেকে একাই ট্রেনে উঠেছিল এক বধূ। এর পর থেকেই তাঁর খোঁজ মিলছে না। আলিপুরদুয়ার জংশন স্টেশনে জিআরপি’র কাছে অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকেরা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ গন্তব্যে পৌঁছননি। ১০ এপ্রিল সীমা সিংহ চৌধুরী নামে ওই মহিলা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে নর্থ ইস্ট এক্সপ্রেসে ওঠেন। উত্তরপ্রদেশে তাঁর নামার কথা ছিল। কিন্তু তিনি সেখানে পৌঁছননি। আলিপুরদুয়ার জংশনের জিআরপি’র ওসি প্রদীপ কুমার পাল জানান, শামুকতলা থানার দক্ষিণ পানিয়ালগুড়ির বাসিন্দা দুলু রায় জানিয়েছেন, তাঁর মেয়ে সীমাদেবীর বিয়ে হয়েছে উত্তরপ্রদেশের ধরমপুর এলাকায়।

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৪ ০১:৫৭

বধূ নিখোঁজ, অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার

শ্বশুর বাড়ি উত্তরপ্রদেশের ধরমপুরে যাবেন বলে নিউ আলিপুরদুয়ার থেকে একাই ট্রেনে উঠেছিল এক বধূ। এর পর থেকেই তাঁর খোঁজ মিলছে না। আলিপুরদুয়ার জংশন স্টেশনে জিআরপি’র কাছে অভিযোগ জানিয়েছেন পরিবারের লোকেরা। জিআরপি সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ গন্তব্যে পৌঁছননি। ১০ এপ্রিল সীমা সিংহ চৌধুরী নামে ওই মহিলা নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে নর্থ ইস্ট এক্সপ্রেসে ওঠেন। উত্তরপ্রদেশে তাঁর নামার কথা ছিল। কিন্তু তিনি সেখানে পৌঁছননি। আলিপুরদুয়ার জংশনের জিআরপি’র ওসি প্রদীপ কুমার পাল জানান, শামুকতলা থানার দক্ষিণ পানিয়ালগুড়ির বাসিন্দা দুলু রায় জানিয়েছেন, তাঁর মেয়ে সীমাদেবীর বিয়ে হয়েছে উত্তরপ্রদেশের ধরমপুর এলাকায়। তার ১৭ বছরের একটি ছেলে রয়েছে। ১০ এপ্রিল সীমা দেবী একাই শ্বশুরবাড়ি যাবেন বলে রওনা হন। সংরক্ষিত কামরায় ওয়েটিংলিস্ট-এ নাম থাকায় তিনি ট্রেনের সাধারণ শ্রেণির কামরায় ওঠেন। ১১ এপ্রিল তিনি তাঁর দেওরকে ফোন করে জানান তিনি দিল্লিতে পৌঁছে গিয়েছেন। ট্রেনে দুই মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। ওই মহিলারা তাঁকে কিছু খাইয়েছিল। এর পর তিনি বেহুঁশ হয়ে পড়েন। নির্দিষ্ট স্টেশনে নামতে পারেননি। দিল্লিতে কোথায় আছেন বুঝতে পারছেন না। এই কথা বলার পর ফোনে সংযোগ বিচ্ছিন্ন হয়েযায়। এর পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ হয়নি। প্রদীপবাবু বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।”

মডেল বুথ জলপাইগুড়িতে

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

থাকবে র্যাম্প। প্রবীণদের বিশ্রামাগার, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা। আজ, বৃহস্পতিবার রাজ্যে লোকসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণে জলপাইগুড়ির দুটি কেন্দ্রে ১৮টি বুথে এই পরিষেবা পাবেন ভোটদাতারা। নির্বাচন কমিশনের ভাষায় ‘মডেল বুথ’। জলপাইগুড়ি সদর, ময়নাগুড়ি, রাজগঞ্জ, নাগরাকাটা, মালবাজার, ধূপগুড়ি, আলিপুরদুয়ার ১ও ২ নিয়ে আটটি ব্লকে মডেল বুথ থাকবে। বেশি মডেল বুথ রাজগঞ্জে ৪টি। ধূপগুড়ি ব্লকে ২টি। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, নাগরাকাটায় ১টি মডেল বুথ থাকছে। জেলা নির্বাচন আধিকারিক অলোক মহাপাত্র এ দিন বলেন, “ভোটরেরা ভাল অনুভূতি নিয়ে ফিরবেন।”

তালা ভেঙে লুঠ গাজলে

নিজস্ব সংবাদদাতা • মালদহ

গাজলে ময়না এলাকায় মঙ্গলবার রাতে কংগ্রেস অফিসের তালা ভেঙে ভাঙচুর করে দলীয় পতাকা, ফেস্টুন লুঠের ঘটনায় উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার কংগ্রেসের পক্ষ থেকে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রের খবর, তবে কারা পার্টি অফিস ভাঙচুর করেছে সে ব্যাপারে সুনির্দিষ্টভাবে কোন দলের বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। জেলা কংগ্রেস সভানেত্রী উত্তর মালদহের কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নুর বলেন, “বিরোধীরাই পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে পতাকা ফেস্টুন লুঠ করেছে। উত্তর মালদহে বিরোধীদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। এটা বুঝতে পেরে হামলা শুরু করেছে।”

পতাকা পোড়ানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

বামফ্রন্টের পতাকা ও ফেস্টুন পোড়ানোর অভিযোগকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল ময়নাগুড়িতে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে সুভাষনগর পাড়া এলাকায়। বামফ্রন্টের কর্মীরা বুধবার সকালে দেখেন দশটি লাল পতাকা, ফেস্টুন আধপোড়া অবস্থায় রাস্তায় পড়ে আছে। সিপিএমের ময়নাগুড়ি জোনাল কমিটির সম্পাদক অরুণ ঘোষ জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।

আক্রান্ত এজেন্ট

ভোটের মুখে তৃণমূলের এক পোলিং এজেন্টের উপরে ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠেছে এক দল সিপিএম সমর্থকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তুফানগঞ্জ থানার কামাতফুলবাড়ি এলাকার ঘটনা। পুলিশ জানায়, জখম ব্যক্তির নাম রঞ্জিত আর্য। সকালে দলের কর্মীদের সঙ্গে প্রচারের কাজে বেরিয়েছিলেন তিনি। রাতে এলাকার এক নেতার বাড়ি থেকে ফেরার সময় বাড়ির অদূরে ছুরিকাহত হন তিনি।

বিপাকে কর্মীরা

জাতীয় সড়কে গাছ উল্টে পড়ায় বুথে পৌছাতে বিপাকে পড়লেন ভোট কর্মিরা। বুধবার দুপুরে লাটাগুড়ির ৩১ নম্বর সড়ক প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকে। পরে বনকর্মীরা গাছ কেটে রাস্তা সাফ করেন।

সবিস্তার দেখতে ক্লিক করুন।

আজ ভোট উত্তরবঙ্গের চারটি কেন্দ্রে। ভোট নিতে যাওয়ার আগে একটু জিরিয়ে নেওয়া।

জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ চত্বরে। ছবি: সন্দীপ পাল।

আজ ভোট উত্তরবঙ্গের চারটি কেন্দ্রে। ময়নাগুড়িতে বুথে যাওয়ার প্রস্তুতি জওয়ানদের। ছবি: দীপঙ্কর ঘটক।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy