কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন কোতুয়ালি পরিবারের অন্যতম সদস্য বিধায়ক আবু নাসের খান চৌধুরী (লেবু)। তার পরপরই শনিবার দুপুরে মালদহ কলেজ অডিটোরিয়ামে কালিয়াচক ১ ব্লকের সিলামপুর ১ পঞ্চায়েতের উপপ্রধান-সহ কংগ্রেসের ছয় সদস্য যোগ দিলেন তৃণমূলে। ফলে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ওই পঞ্চায়েতের দখল নিল। এ দিন নবাগত পঞ্চায়েত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলার পর্যবেক্ষক তথা সাংসদ শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু বলেন, ‘‘লেবুবাবু যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হয়েছে।’’