Advertisement
E-Paper

পর্যটন দিবস

আগামী ৩-৪ অক্টোবর মাটিগাড়ার একটি বিনোদন পার্কে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন করল অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজ্যম। শুক্রবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে ওই ঘোষণা করা হয়েছে।

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৭

আগামী ৩-৪ অক্টোবর মাটিগাড়ার একটি বিনোদন পার্কে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতার আয়োজন করল অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড টুরিজ্যম। শুক্রবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে ওই ঘোষণা করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক রাজ বসু জানান, ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন এলাকায় নানা অনুষ্ঠান হবে। তাঁর কথায়, ‘‘নেপাল, ভুটান থেকেও লোকজন আসছেন। ফটো এক্সিবিশন, এথনিক ফ্যাশন শো, স্টোরি রাইটিং, অর্গানিক হাট, রুরাল টুরিজ্যম, বসে আঁকো প্রতিযোগিতা এবং বলিউড ডান্স কম্পিটিশন হবে।’’ তাঁর দাবি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা অনুষ্ঠানে আসবেন। একটি রিজিওনাল ট্যুরিজম আওয়ার্ডও চালু হচ্ছে। পযর্টনের সঙ্গে খাবার, পোশাক, সংস্কৃতির মেলবন্ধন করে অনুষ্ঠানটি করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy