Advertisement
E-Paper

যুবক ধৃত

এক কংগ্রেস নেতার ছেলেকে পিস্তল-সহ গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ির প্রধাননগর থানা সূত্রে জানানো হয়েছে, ঢাকনিকাটা এলাকা থেকে শনিবার রাতে আয়াজ হুসেন নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি স্থানীয় কংগ্রেস নেতা মেহদি হাসানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩২

এক কংগ্রেস নেতার ছেলেকে পিস্তল-সহ গ্রেফতার করল পুলিশ। শিলিগুড়ির প্রধাননগর থানা সূত্রে জানানো হয়েছে, ঢাকনিকাটা এলাকা থেকে শনিবার রাতে আয়াজ হুসেন নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি স্থানীয় কংগ্রেস নেতা মেহদি হাসানের ছেলে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে একটি অত্যাধুনিক পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। প্রধাননগর ছাড়াও তার বিরুদ্ধে আরও কয়েকটি থানায় তোলাবাজি, মারধর সহ গুলি চালানোর অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি। শিলিগুড়ির পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, ‘‘অস্ত্র রাখায় দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে কিছু বলতে পারব না।’’ রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে তাকে ৭ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মেহদি শিলিগুড়ি পুরসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ দিন তাঁর মোবাইল ফোন সুইচড অফ ছিল। তবে তিনি দলের কোনও পদে নেই বলে কংগ্রেসের অন্যতম জেলা সাধারণ সম্পাদক জীবন মজুমদার দাবি করেছেন। তিনি বলেন, ‘‘ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে।’’

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy