মনোরঞ্জনা সিংহের জামিনের আবেদনে ইডি ও পশ্চিমবঙ্গ সরকারের মত চানতে চাইল সুপ্রিম কোর্ট। সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত, মাতঙ্গ সিংহের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনাকে গ্রেফতার করেছিল সিবিআই। অসুস্থতার কারণে তিনি কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি। এর আগে কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করেছে। সিবিআইয়ের যুক্তি, অসুস্থতার নামে হাসপাতালে ভর্তি থাকার জন্য ঠিক মতো জেরাই করা যায়নি। মনোরঞ্জনার আবেদন, চিকিৎসার কারণে জামিন চাইছেন। তাঁর এমন অসুখ হয়েছে তাতে মৃত্যুর আশঙ্কা রয়েছে। কলকাতায় তাঁর চিকিৎসা অসম্ভব। বিচারপতি জে এস খেহর ও বিচারপতি অরুণ মিশ্র এ বিষয়ে ইডি ও পশ্চিমবঙ্গ সরকারের মত চেয়ে নোটিস জারি করেছেন।