Advertisement
E-Paper

Suvendu Adhikari: কাশ্মীরে বদলি হয়ে যেতে পারেন, শুভেন্দুর হুঁশিয়ারি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে

সোমবার তমলুকের সভায় শুভেন্দু বলেন, ‘‘ভাইপোর অফিস থেকে যাঁরা ফোন করেন তাঁদের কল রেকর্ড আমার কাছে রয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ২১:১৭
তমলুকের সভায় শুভেন্দু অধিকারী।

তমলুকের সভায় শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র।

প্রকাশ্য সভা থেকে পুলিশের উদ্দেশে হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানালেন, তৃণমূলের কথা শুনলে কাশ্মীরে স্থানান্তর হতে পারেন। সোমবার পূর্ব মেদিনীপুরের সদর তমলুকে পুলিশ সুপারের দফতরে স্মারকলিপি জমা দিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। শুভেন্দু বলেন, ‘‘তৃণমূলের কথা শুনে ভুল কাজ করায় রাজীব কুমারের মতো অনেক অফিসারকে বিপদে পড়তে হয়েছে। তাই ঠিক মতো কাজ করুন।’’

বিজেপি কর্মীদের উপর মিথ্যা মামলা চাপানোর অভিযোগ তুলে সরব হন বিরোধী দলনেতা। সোমবার তাঁর নিশানায় ছিলেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার। নাম না করে এসপি-র উদ্দেশে শুভেন্দু বলেন, ‘‘এখানে একটি বাচ্চা ছেলে এসপি হয়ে এসেছেন। আমি তাঁকে বলতে চাই আপনি কেন্দ্রীয় সরকারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলায় গিয়ে ডিউটি করতে হয়।’’ তিনি আরও বলেন, ‘‘ভাইপোর অফিস থেকে যাঁরা ফোন করেন তাঁদের প্রত্যেকের কল রেকর্ড আমার কাছে রয়েছে। তাই সতর্ক হন। আপনাদের কাছে যদি রাজ্য সরকার থাকে, তবে আমাদের হাতে রয়েছে কেন্দ্রীয় সরকার।’’

যে সব পুলিশ অফিসাররা মিথ্যা মামলা করছেন, তাঁদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা ও সিবিআই তদন্ত করা হবে বলেও সোমবার জানান শুভেন্দু। ওই প্রসঙ্গে নন্দীগ্রাম ঘটনার কথাও তিনি তুলে আনেন। বিজেপি নেতা বলেন, ‘‘২০০৭ সালে নন্দীগ্রাম ঘটনার সময় দেড় বছরে সাত জন এসপি-কে পরিবর্তন করা হয়। তৎকালীন সরকার বেছে বেছে এসপি পাঠিয়েও কিছু করতে পারেনি। তাই এখন মিথ্যা মামলায় আমাদের জড়াবেন না। এ নিয়ে জনস্বার্থ মামলা করব। আবেদন জানাব যাতে এসপি, আইসি এবং ওসিদের বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়।’’

BJP police West Bengal Police Suvendu Adhikari Purba Medinipur Police Superintendent
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy