Advertisement
E-Paper

Rape: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশকর্মী

নার্সিং-ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করলেও বিয়েতে রাজি নন ওই পুলিশকর্মী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২১ ১৭:২২

প্রতীকী ছবি।

ধর্ষণের অভিযোগে রাজ্য পুলিশের এক কনস্টেবলকে গোপালনগরে গ্রেফতার করা হল। তাঁর বিরুদ্ধে এক নার্সিং-ছাত্রীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিক বার সহবাস করলেও বিয়েতে রাজি নন ওই পুলিশকর্মী। অন্তঃসত্ত্বা ছাত্রীটির অভিযোগের ভিত্তিতে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। সোমবার রাতে নদিয়ার নবদ্বীপ থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উত্তম সরকার নদিয়ার রানাঘাট থানার হবিবপুর গ্রামের বাসিন্দা। এই মুহূর্তে রাজ্য পুলিশের ৭ নম্বর ব্যাটালিয়ানের কনস্টেবল হিসাবে আসানসোলে কর্মরত তিনি। বছরখানেক আগে ফেসবুকের মাধ্যমে উত্তমের সঙ্গে নার্সিংয়ের এক ছাত্রীর আলাপ হয়েছিল। উত্তর ২৪ পরগনা জেলার গোপালনগর থানা এলাকার বাসিন্দা ওই যুবতীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পুলিশের কাছে ওই যুবতীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তম তাঁর সঙ্গে একাধিক বার সহবাস করেছেন। যার জেরে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তবে উত্তমকে বিয়ের প্রস্তাব দিতেই বেঁকে বসেন তিনি। উপায় না দেখে গত ২২ মার্চ উত্তমের বিরুদ্ধে গোপালনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন সেই নার্সিং-ছাত্রী।

Crime rape Asansol Crime Cases
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy